Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বক্স অফিসে তুফান! 'আরআরআর' ও 'পুষ্পা ২'কে ছাপিয়ে রেকর্ড গড়ল ‘ধুরন্ধর’, ৩৪ দিনে আয় কত?

রণবীরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ বক্স অফিসে রেকর্ড! ৩৪ দিনে কত আয় করল সিনেমাটি?

বক্স অফিসে তুফান! 'আরআরআর' ও 'পুষ্পা ২'কে ছাপিয়ে রেকর্ড গড়ল ‘ধুরন্ধর’, ৩৪ দিনে আয় কত?

‘ধুরন্ধর’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 January 2026 16:48

দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিংয়ের স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ (Dhoorandhar) বক্স অফিসে একের পর এক নজির গড়েই (Box Office Record) চলেছে। মুক্তির এক মাস পেরিয়ে গেলেও ছবিটির দৌড় এখনও থামেনি। ইতিমধ্যেই হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পেয়ে গিয়েছে ‘ধুরন্ধর’।

বক্স অফিস ট্র্যাকিং সাইট sacnilk.com–এর তথ্য অনুযায়ী, ছবিটি ভারতে এখনও পর্যন্ত ৭৮৬ কোটি টাকা (নেট) আয় করেছে। বুধবার, ৭ জানুয়ারি পর্যন্ত পাওয়া প্রাথমিক হিসেব অনুযায়ী, মুক্তির ৩৪তম দিনে ‘ধুরন্ধর’ সংগ্রহ করেছে প্রায় ৪.২৫ কোটি টাকা। অর্থাৎ ৩৪ দিন পেরিয়েও ছবিটি উল্লেখযোগ্য ব্যবসা ধরে রাখতে সক্ষম হয়েছে।

তবে মাঝেমধ্যে গতি কিছুটা কমেছে ছবিটির। সোমবার, অর্থাৎ ৩২তম দিনে, বক্স অফিসে ছবিটির আয়ে বড়সড় পতন দেখা যায়। ওই দিন আগের দিনের তুলনায় প্রায় ৬২.৭৫ শতাংশ কমে গিয়ে আয় দাঁড়ায় ৪.৭৫ কোটি টাকা। তার আগের দিন, অর্থাৎ ৩১তম দিনে, ছবিটি আয় করেছিল ১২.৭৫ কোটি টাকা। যদিও গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে প্রায় ৪ কোটি টাকা করে আয় করছে ‘ধুরন্ধর’।

এই বিপুল সাফল্যের মধ্যেই সামনে আরও বড় প্রত্যাশা। পরিচালক আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর পার্ট ২’ মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ১৯ মার্চ। প্রথম ছবির সাফল্যের পর থেকেই দ্বিতীয় পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। যশরাজ ফিল্মস ‘ধুরন্ধর’-কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক বলে উল্লেখ করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছবিটি নিয়ে প্রশংসার বন্যা বইছে।
 


```