Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ও তো আবার ৮ ঘণ্টা কাজের পর...', দীপিকার শর্ত নিয়ে খিল্লি ওড়ালেন ফারাহ

মেয়ের জন্মের পর দিনে ৮ ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নেন দীপিকা পাড়ুকোন। এই শর্তে বাদ পড়েন একাধিক ছবি থেকে। এবার সেই প্রসঙ্গেই মজা করলেন ফারাহ খান।

'ও তো আবার ৮ ঘণ্টা কাজের পর...', দীপিকার শর্ত নিয়ে খিল্লি ওড়ালেন ফারাহ

দীপিকা পাড়ুকোন ও ফারাহ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 September 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন অন্যতম আলোচনার বিষয় দীপিকা পাড়ুকোনের নির্দিষ্ট সময়ের কাজের দাবি। মেয়ের জন্মের পর থেকেই অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি। আর এই সিদ্ধান্তের জেরেই পরপর দু’টি ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা। নেটপাড়ায় শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকে তাঁর পক্ষে, আবার অনেকেই সমালোচনা করতে ব্যস্ত।

এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক ফারাহ খান। ফারাহ মাঝেমধ্যেই তাঁর রাঁধুনি দিলীপকে নিয়ে মজার ভিডিও পোস্ট করেন। সম্প্রতি অভিনেতা রোহিত সরাফের বাড়িতেও দেখা যায় তাঁকে। সেখানে রোহিত মায়ের সঙ্গে ফারাহর সাক্ষাতের আয়োজন করেন। মাকে আলিঙ্গন করেই ব্যঙ্গের সুরে ফারাহ বলেন, “এতটা সময় তো দীপিকাও নেয়নি আমাকে ‘হ্যাঁ’ বলার জন্য।”

এরপর দিলীপ প্রশ্ন করেন—দীপিকা কবে তাঁদের অনুষ্ঠানে আসবেন? জবাবে ফারাহ বলেন, “যেদিন তুমি গ্রামে যাবে।” সঙ্গে সঙ্গেই আবার কটাক্ষ ছুঁড়ে দেন দীপিকাকে উদ্দেশ্য করে, “দীপিকার এখন দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ। আমার অনুষ্ঠানে আসার সময় ওর নেই।”

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে মা হওয়ার পর থেকেই দীপিকা নিজের শর্তে কাজ শুরু করেন। তবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাঁর এই শর্ত মানতে রাজি হননি। ফলে স্পিরিট ছবির নায়িকা পদ থেকে বাদ পড়েন দীপিকা। সম্প্রতি আবার শোনা যাচ্ছে কল্কি ২ থেকেও সরে দাঁড়াতে হয়েছে তাঁকে।

যদিও এ নিয়ে মতভেদ স্পষ্ট। কেউ মনে করছেন, মাতৃত্বের পর কাজের সীমা বেঁধে দেওয়াটা দীপিকার ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার অনেক প্রযোজক-পরিচালকের মতে, এই শর্তের কারণে তাঁকে দলে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে।


```