Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুবিনের 'পিয়া রে' গানে রাহুলের আর্তি... ভূপেন হাজারিকার পরেই প্রয়াত শিল্পীকে বসালেন অভিনেতা

আজও আমি কোনও ফাংশানে গেলে এই গানটা আমাকে গাইতে হয়। আমি তো গায়ক নই। জুবিনের মতো একদমই হয় না। তবু দর্শকরা আজও এই গান আমাকে না গাইলে ছাড়বে না। 

জুবিনের 'পিয়া রে' গানে রাহুলের আর্তি... ভূপেন হাজারিকার পরেই প্রয়াত শিল্পীকে বসালেন অভিনেতা

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 March 2026 21:52

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সময়টা ২০০৮। তখন ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রামের যুগ ছিল না। প্রেম করার মাধ্যম বলতে একমাত্র কীপ্যাড সাদা-কালো ফোনের এস এম এস। সেই সময়কার সবথেকে চর্চিত লাভস্টোরি ছবি ছিল 'চিরদিনই তুমি যে আমার'। রাজ চক্রবর্তীর সেই ছবির আইকনিক গান জুবিন গর্গের গাওয়া 'পিয়া রে পিয়া রে'। যে হিরোকে এই গানে দেখা গিয়েছিল তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে জনপ্রিয় করেছিল এই ব্যর্থ প্রেমের গান। রাহুল মানেই আজও 'পিয়া রে পিয়া রে'।

আজ জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকাহত তাঁর গানের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রাহুলের নাটকের শো। তার আগেই এমন খবরে শোকাহত রাহুল। দ্য ওয়ালে রাহুল জানালেন তাঁর সেই আইকনিক গানের গল্প।

Chirodini Tumi Je Amar - JioHotstar

রাহুল বললেন ' এই গানটা আইকনিক গান। এখনও আমি কোনও রেস্তোরাতে খেতে গেলে কিছুক্ষণ পর ওখানকার কর্মীরা বাজিয়ে দেন গানটা। এখনও ঐ গানটা দিয়েই মূলস্রোতের দর্শক আমাকে মনে রেখেছেন। খুব খারাপ লাগছে আমার সেই কণ্ঠ আজ চলে গেল। 'পিয়া রে পিয়া রে' গানটা সেইসময় আমায় আর প্রিয়াঙ্কাকে খুব জনপ্রিয় করেছিল। আমাদের জুটিটাকে মানুষ তো এখনও এই গানটা দিয়েই আইন্ডেটিফাই করে। আজ খুব মনে পড়ছে ২০০৮-০৯ এর সময়টা আমি, প্রিয়াঙ্কা, জুবিন একসঙ্গে প্রচুর ফাংশন করতাম। যে কারণে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল।

আজও আমি কোনও ফাংশানে গেলে এই গানটা আমাকে গাইতে হয়। আমি তো গায়ক নই। জুবিনের মতো একদমই হয় না। তবু দর্শকরা আজও এই গান আমাকে না গাইলে ছাড়বে না। '

Chirodini Tumi Je Amar 2008 Full Movie Online - Watch HD Movies on Airtel  Xstream Play

কেমন ভাবে হয়েছিল এই গানের শুটিং?

রাহুল বললেন 'আমার চরিত্রের নাম ছিল কৃষ্ণ। তখন একটা রটনা তৈরি করা হয়েছিল ' চিরদিনই তুমি যে আমার' ছবির গল্প রিজওয়ানুর রহমান ও প্রিয়াঙ্কা টোডির সত্য ঘটনা নিয়ে। কিন্তু সেটা ঐ সময়ের পাবলিসিটি  গিমিক ছিল। আদতে এই 'চিরদিনই তুমি যে আমার' ছিল দক্ষিণী ছবি 'কাদাল' ('Kadhal') এর রিমেক।

গানটা সেভাবে আমার লিপে ছিল না। মারপিঠের সময়, হিরোইনের ছাড়াছাড়ির সময় ব্যবহার করা হয়। গানটা চালিয়েও শুটিং হয়নি। দৃশ্যগুলো এমন ছিল প্রিয়াংকাকে নিয়ে আমি পালিয়ে বাসে করে যাচ্ছি, সারা রাত হাইওয়েতে, সিনেমাহলে সময় কাটাচ্ছি, শেষ অবধি অ্যাকশন দৃশ্যে যায় গানটা। কী গান হবে আমরা জানতামই শুটিং করার সময়। পরে জিৎদা আর রাজ চক্রবর্তী গান যোগ করেন।'

 

রাহুল-জুবিন নায়ক-গায়ক জুটি নিয়ে কিন্তু পরেও ছবি হয়েছিল। রাহুল বললেন 'স্বপন সাহার 'কেন কিছু কথা বল না' ছবি করেছিলাম আমি আর প্রিয়াঙ্কা। ২০০৯ সালের ছবি ছিল এটা। এই ছবিতে আমার লিপে জুবিন গর্গের গান ছিল। জুবিনের 'ইয়া আলি' তার আগে অ্যানথেম হয়ে গিয়েছিল। আর পরে 'পিয়া রে পিয়া রে' গানটাও অ্যানথেম পর্যায়ে চলে যায়। আজ জুবিনের চলে যাওয়া একজন বন্ধুকে হারালাম, একজন হৃদয়বান মানুষকে হারালাম। সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গের মানুষরা বুঝতে পারছে না জুবিনের চলে যাওয়া অস্মে মানুষের বুকে কতটা হাহাকার বাজছে। ভূপেন হাজারিকার পর এত বড় এত বড় কালচারাল আইকন অসমে খুব বেশি আসেনি।'


```