Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কামাক্ষ্যা মন্দিরে পশু বলি বন্ধ করতে হবে, জুবিন গর্গের লড়াই দেখে 'হিরো' তকমা দিয়েছিল PETA

জনপ্রিয় গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা দুর্ঘটনায় প্রয়াত। পশু অধিকার লড়াইয়ে PETA তাকে 'হিরো টু অ্যানিম্যালস' সম্মান দিয়েছে।

কামাক্ষ্যা মন্দিরে পশু বলি বন্ধ করতে হবে, জুবিন গর্গের লড়াই দেখে 'হিরো' তকমা দিয়েছিল PETA

জুবিন গর্গ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। এই আকস্মিক খবরটি সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। গানের সঙ্গে সঙ্গে তাঁর ভালবাসা জড়িয়ে ছিল পশুদের সঙ্গেও। এ কারণে তাঁর ঝুলিয়ে একাধিক অ্যাওয়ার্ডও (Zubeen Garg PETA award) রয়েছে।

এই জনপ্রিয় গায়ক এবং অভিনেতা জুবিন গর্গকে সম্মান জানিয়েছিল পশু কল্যাণ সংস্থা ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস’ (PETA)। গুয়াহাটির কামাক্ষ্যা মন্দিরে (Kamakhya Temple) পশু বলির বিরুদ্ধে প্রতিবাদ করায় PETA তাকে 'হিরো টু অ্যানিম্যালস অ্যাওয়ার্ড' দিয়েছিল।

২০১৮ সালের ২৮ মে একটি বিহু অনুষ্ঠানে জুবিন গর্গ প্রকাশ্যে কামাক্ষ্যা মন্দিরে পশু বলি বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন। PETA-এর সেলিব্রিটি এবং পাবলিক রিলেশন্সের সহযোগী পরিচালক শচীন বাঙ্গেরা বলেছিলেন, “সব ধর্মেই সহানুভূতির কথা বলা হয়েছে। কোনও ধর্মই পশু হত্যা বা খাওয়ার কথা বলে না। আর পশুকে নির্মমভাবে হত্যা করা নিতান্তই নিষ্ঠুরতা।” তিনি আরও বলেছিলেন, “আমরা জুবিনের প্রশংসা করছি, কারণ তিনি পশুদের হয়ে কথা বলেছেন এবং পশু বলি বন্ধের আহ্বান জানিয়েছেন।”

জুবিন গর্গ নিজেও ছিলেন একটি পশু অধিকার সংস্থা ‘পিপল ফর অ্যানিম্যালস’ (PFA)-এর সদস্য। PETA এক বিবৃতিতে জানানো হয়েছিল, এর আগেও তারা বেশ কয়েকজন তারকাকে এই পুরস্কার দিয়েছে। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী অসিন থোট্টুমকাল, যিনি একটি কুকুরকে গাড়ি চাপা পড়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। অভিনেতা এবং টিভি ব্যক্তিত্ব সাইরাস ব্রোচা, যিনি একটি ষাঁড়ের পিঠে চড়ার স্টান্ট করতে রাজি হননি। এছাড়াও অভিনেত্রী জারিন খান এবং রানি মুখার্জি-কেও পুরস্কৃত করা হয়েছে।
 


```