Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমি জনপ্রিয়তা পেতে ইন্ডাস্ট্রিতে এসেছি: বিশ্বনাথ

অনেকে বলছেন তাঁকে দেখার জন্য নাকিই 'কিলবিল সোসাইটি' আরও একবার দেখা উচিৎ।

আমি জনপ্রিয়তা পেতে ইন্ডাস্ট্রিতে এসেছি: বিশ্বনাথ

বিশ্বনাথ বসু

শেষ আপডেট: 23 April 2025 13:32

শুভঙ্কর চক্রবর্তী

অনেকে বলছেন তাঁকে দেখার জন্য নাকিই 'কিলবিল সোসাইটি' আরও একবার দেখা উচিৎ। এই মুহূর্তে আলোচনার হট-টপিক বিশ্বনাথ বসু (Biswanath basu)। কাজ শুরু সেই ৯৭-এ। নন সিরিয়াস চরিত্রেই যদিও বেশিরভাগ সময় দেখা মেলে তাঁর। আত্মতুষ্টি নাকি বোরডম, কার সঙ্গে সখ্য বেশি অভিনেতার?

এমন অনেক জিজ্ঞাসার মাঝে এক প্রশ্ন উঠে এল। তাঁকে জিজ্ঞেস করা হল, বাংলার পরিচালকরা নতুনভাবে বিশ্বনাথকে কি খোঁজার চেষ্টা করেন? ভিন্ন চরিত্রে যা সিরিয়াস গোছের?যেখানে কোনও ‘ফোক্কোরবাজি’ নেই! প্রশ্ন শেষ হতেই উত্তর দিলেন বিশ্বনাথ, বললেন, ‘ফোক্কোরবাজি বলুন, কিংবা উইট, অভিনয়ের ক্ষেত্রে এই জায়গাটায় একটা ফাঁক রয়েছে। অভাব। মানুষকে হাসানো কিংবা একটা সুন্দর জীবনের কথা আজকাল তেমনভাবে বলা হয় না।’ উদাহরণ দিয়ে বিশ্বনাথ বললেন, ‘বাজারে গিয়ে শুনলাম মাছ ৫০০ টাকা কিলো, উত্তরে বলল কেউ তাহলে ওটাকে তিমি মাছ বল! না হলে এত দাম কেন? এমন সরল সাধারণ হাসিগুলো বেরচ্ছে না।’ বিশ্বনাথ বললেন, ‘মানুষ আমার কাছ থেকে আশা করেন, আমি তাঁদের হাসাব, মজা দেব, কমেডি থাকবে। সেটাই করছি।

এমন সময় সহজ যে প্রশ্ন আসে, তা হল, নিজের আত্মতুষ্টি বলে কিছু থাকবে না?
একগাল হেসে বললেন, ‘আমি জনপ্রিয়তা পেতে ইন্ডাস্ট্রিতে এসেছি। আমার কাছে কাজ থাকতে হবে। সবসময় কাজের মান থাকতে হবে। এমনটা নয়। এত কমার্শিয়াল ছবি করেছি, মানুষের ভালবাসা পেয়েছি, স্টেজে উঠলে হাততালি জেয় পায়রা ওড়ায়। তাঁদের ভালবাসা, এক্সেপটেন্স আমার প্রয়োজন। মানুষের জীবনে এত চাপ, সেগুলো ভুলে যে তাঁরা আমাকে দেখে, কথা শুনে হাসছেন, এটাও তো কম বড় কথা নয়।’


```