Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘সবাই ভাবে সহজে সুযোগ মেলে’, স্টার কিড হয়েও দীর্ঘদিন কাজ পাননি আহান, জানালেন সুনীল

স্টার কিড হয়েও সহজ ছিল না আহান শেট্টির পথচলা। প্রথম ছবি ফ্লপ, কাজ না পাওয়া, ‘বর্ডার ২’ নিয়ে বাবার আবেগ—সবটা অকপটে বললেন সুনীল শেট্টি।

‘সবাই ভাবে সহজে সুযোগ মেলে’, স্টার কিড হয়েও দীর্ঘদিন কাজ পাননি আহান, জানালেন সুনীল

সুনীল শেট্টি, আহান শেট্টি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 January 2026 18:54

দ্য ওয়াল ব্যুরো: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সুনীল শেট্টির পরবর্তী ছবি ‘বর্ডার ২’। এই ছবিই হতে চলেছে তাঁর পুত্র আহান শেট্টির কেরিয়ারের দ্বিতীয় সিনেমা। ছেলের এই বড় সুযোগে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ বাবা সুনীল শেট্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আহানের ভবিষ্যৎ ও লড়াইয়ের গল্প বলতে গিয়ে নিজের অনুভূতি লুকোতে পারেননি তিনি।

সুনীল জানান, ‘বর্ডার ২’ আহানের কাছে শুধুই আর একটি সিনেমা নয়, বরং এক বড় দায়িত্ব। শুটিং চলাকালীন ছেলেকে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন, এই ছবির ইউনিফর্ম শুধু পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সম্মান, ইতিহাস ও আবেগ। সেই দায়িত্ব যেন সে সবসময় মনে রাখে।

ছেলের কেরিয়ারের কঠিন সময়ের কথাও তুলে ধরেন সুনীল। তিনি বলেন, প্রথম ছবি মুক্তির পর দীর্ঘদিন আহানের হাতে কোনও কাজ ছিল না। বাইরে থেকে অনেকেই ধরে নেন, সুনীল শেট্টির ছেলে বলেই আহান সহজেই সুযোগ পেয়ে যায়। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই ভিন্ন। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আহানকে। তবু বাবা হিসেবে তিনি গর্বিত যে ছেলেটি দ্বিতীয় ছবি হিসেবেই ‘বর্ডার ২’-এর মতো বড় প্রজেক্ট পেয়েছে। সুনীলের কথায়, এর চেয়ে ভাল দ্বিতীয় ছবি আর হতে পারে না, আর তিনি আশাবাদী, আহান ছবিটির প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করবে।

আহানের কেরিয়ারের শুরুটা অবশ্য খুব মসৃণ ছিল না। ২০২১ সালে তারা সুতারিয়ার বিপরীতে ‘তড়প’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। গত বছর শোনা গিয়েছিল, নাকি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করার কারণে বেশ কিছু কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এই অভিযোগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আহান স্পষ্ট করে জানান, তাঁর বিরুদ্ধে লেখা সেইসব খবরের কোনওটাই সত্য ছিল না।

এদিকে ‘বর্ডার ২’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিং, সোনম বাজওয়া, আনিয়া সিং ও মেধা রানা। বিশেষ চমক হিসেবে থাকছে সুনীল শেট্টি ও অক্ষয় খান্নার ক্যামিও। বহু প্রতীক্ষিত এই দেশাত্মবোধক ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি।


```