Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পরনে অরেঞ্জ বিকিনি, সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন বাণী, টক্কর দিচ্ছেন হৃতিক-টাইগারকেও

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন স্লিম-ট্রিম চেহারার বাণী কাপুর। পরনে হাল্কা অরেঞ্জ শেডের বিকিনি। ভেজা চুলের লাস্যময়ী লুকে বাণীকে দেখে মোহিত নেটিজেনদের একাংশ। সকলেই বলছেন, "এমন পরিবর্তন হলো কী ভাবে?" জবাব দিলেন বাণী নিজেই। জানা

পরনে অরেঞ্জ বিকিনি, সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন বাণী, টক্কর দিচ্ছেন হৃতিক-টাইগারকেও

শেষ আপডেট: 1 August 2019 14:55

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন স্লিম-ট্রিম চেহারার বাণী কাপুর। পরনে হাল্কা অরেঞ্জ শেডের বিকিনি। ভেজা চুলের লাস্যময়ী লুকে বাণীকে দেখে মোহিত নেটিজেনদের একাংশ। সকলেই বলছেন, "এমন পরিবর্তন হলো কী ভাবে?" জবাব দিলেন বাণী নিজেই। জানালেন, নিয়মিত সঠিক ডায়েট, সঙ্গে কঠোর পরিশ্রম-----এই দুইয়ের ফলেই আগামী দিওয়ালিতে হট অ্যান্ড বোল্ড লুকে সিলভার স্ক্রিন কাঁপাবেন তিনি। সৌজন্যে ‘যশ রাজ’ ব্যানারের নতুন ছবি ‘ওয়ার’ (WAR)। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ, 'ওয়ার' ছবির ট্রেলরে নজর কেড়েছেন দুই তারকাই। অ্যাকশনই তাঁদের স্পেশ্যালিটি। তাঁদের ইউএসপি। আর এই ছবিতে রয়েছে ভরপুর অ্যাকশন। সঙ্গে দুরন্ত লোকেশন এবং মারকাটারি স্টান্ট। তবে হৃতিক এবং টাইগার ছাড়াও এই ছবিতে দর্শকদের শাবাসি কুড়োচ্ছেন আরও একজন। বাণী কাপুর।  ২০১৩ সালে পরিণীতি চোপড়া এবং সিদ্ধার্থ মালহোত্রার ডেবিউ ফিল্ম রমকম 'শুদ্ধ দেশি রোম্যান্স'-এ পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন বাণী কাপুর। এরপর রণবীর সিংয়ের বিপরীতে 'বেফিকরে' ছবিতে দেখা যায় বাণীকে। মডেল-অভিনেত্রী অভিনয় দিয়ে দর্শক মনে বিশেষ ছাপ ফেলতে না পারলেও, সার্জারির দৌলতে বাণী কাপুরের ঠোঁটের শেপ বদল হওয়ায় সে সময় দেদার আলোচনা হয়েছিল নেট দুনিয়ায়। ব্যাপক ভাবে ট্রোলডও হয়েছিলেন তিনি। তবে সে সব এখন অতীত। আপাতত বাণীর হট অ্যান্ড ফিট বডি নিয়েই মেতেছেন নেটিজেনরা। রাতারাতি বহু পুরুষের ড্রিম গার্লও বনে গিয়েছেন বাণী। আর এই হট অ্যান্ড ফিট সৌন্দর্যের পুরো ক্রেডিট বাণী দিয়েছেন তাঁর ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালাকে। বি-টাউনে ইয়াসমিন পরিচিত নাম। বহু তারকার ফিটনেস ট্রেনার তিনি। তালিকায় রয়েছে স্বয়ং ক্যাটরিনা কাইফও। বহুবার বিভিন্ন জায়গায় ক্যাট সুন্দরীকে নিজের ফিটনেসের জন্য ইয়াসমিনকেই কৃতিত্ব দিতে দেখা গিয়েছে। এ বার বাণী কাপুরের ফিটনেসের পিছনেও উঠে এল ইয়াসমিন করাচিওয়ালারই নাম। [caption id="attachment_128908" align="aligncenter" width="390"] ইয়াসমিন করাচিওয়ালা[/caption] ইনস্টগ্রামে ইয়াসমিনকে ধন্যবাদ জানিয়ে বাণী লিখেছেন, "তুমি না থাকলে এটা সম্ভবই হতো না।" তবে সব ক্রেডিট একা নিতে একেবারেই রাজি নন ইয়াসমিন। 'পাইলেটস ওয়ার্কআউট' স্পেশ্যালিস্ট ইয়াসমিন জানিয়েছেন, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফলেই এই ফিট বডি বানাতে পেরেছেন বাণী। দশ সপ্তাহ লেগেছে এই ওয়ার্কআউটে। তবে একদিনও ফাঁকি দেননি বাণী। এমনকী 'চিট দায়েট'-ও করেননি। মন দিয়ে শুধু মেনে চলেছেন ইয়াসমিনের ইনসট্রাকশন। তার ফলও পেয়েছেন বাণী। হৃতিক-টাইগারের অ্যাকশন স্টান্টের পাশাপাশি তাঁর নিউ লুক নিয়েও আলোচনায় মজেছেন নেটিজেনরা।

```