Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

"ক্লিভেজ, থাই, শরীরের প্রতিটা ইঞ্চি দেখতে চেয়েছিল ওরা", কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক সুরভিন চাওলা

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দা থেকে এসে নিজের অভিনয় দক্ষতায় বড় পর্দায় জায়গা করে নিয়েছেন যাঁরা তাঁদের মধ্যে সুরভিন চাওলা নিঃসন্দেহে অন্যতম। খুব বেশি ছবিতে অভিনয় করেননি সুরভিন। নিন্দুকেরা বলেন তিনি বড্ড ঠোঁটকাটা, তাই নাকি কাজ পান না। কিন্তু এত কিছ

"ক্লিভেজ, থাই, শরীরের প্রতিটা ইঞ্চি দেখতে চেয়েছিল ওরা", কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক সুরভিন চাওলা

শেষ আপডেট: 24 September 2019 08:26

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দা থেকে এসে নিজের অভিনয় দক্ষতায় বড় পর্দায় জায়গা করে নিয়েছেন যাঁরা তাঁদের মধ্যে সুরভিন চাওলা নিঃসন্দেহে অন্যতম। খুব বেশি ছবিতে অভিনয় করেননি সুরভিন। নিন্দুকেরা বলেন তিনি বড্ড ঠোঁটকাটা, তাই নাকি কাজ পান না। কিন্তু এত কিছুর পরেও যাঁরা 'পার্চড' ছবিটা দেখেছেন তাঁরা জানেন অভিনয়ে সুরভিন কতটা পোক্ত। 'হেট স্টোরি-২' ছবিতেও সুরভিনের অভিনয় বহুদিন মনে রাখবেন দর্শকমহল। কাস্টিং কাউচ নিয়ে এ বার সরব হলেন এই অভিনেত্রীই। গত কয়েকমাস ধরেই কাস্টিং কাউচ নিয়ে সরগরম বলিউড। অভিযোগ উঠেছে তাবড় পরিচালক-অভিনেতা-প্রযোজকের বিরুদ্ধে। যাঁরা অভিযোগ এনেছেন তাঁরাও বেশ হেভিওয়েট। সদ্যই কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন বিদ্যা বালন। এ বার মুখ খুললেন সুরভিন চাওলাও। জানালেন, কেরিয়ারের শুরুতে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। যা শুনে হয়তো শিউরে উঠবেন সাধারণ মানুষ। সুরভিন বলেছেন, কেরিয়ারের শুরুর দিকে অডিশন দিতে গিয়ে শুনতে হয়েছে ওভারওয়েট তিনি। সেই অছিলায় প্রযোজক ছুঁয়ে দেখতে চেয়েছেন তাঁর থাই। অথচ সে সময় মাত্র ৫৬ কেজি ওজন ছিল সুরভিনের, তেমনটাই দাবি অভিনেত্রীর। এ ছাড়াও সুরভিনের অভিযোগ, অডিশন ফ্লোরে যাওয়ার পর তাঁর অভিনয় দক্ষতা দেখতে চাওয়া হয়নি। বরং তাঁকে ক্লিভেজ দেখানোর মতো বেয়াড়া প্রস্তাব দেন স্বয়ং পরিচালক। কেবল বি-টাউন নয়, সুরভিন তোপ দেগেছেন দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও। সুরভিনের অভিযোগ, সিনেমার লোকেশন রেইকি করার জন্য আউটডোরে গিয়েছিলেন তিনি। সে সময় ছবির পরিচালক বলেন, সুরভিনের শরীরের প্রতিটা ইঞ্চি সম্পর্কে জানতে তিনি আগ্রহী।

```