Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাস্টিং কাউচের শিকার বিগ বসের রশ্মি দেশাই, মাত্র ১৬ বছর বয়সে হয়েছিল শ্লীলতাহানি

দ্য ওয়াল ব্যুরো: কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রশ্মি দেশাই। হিন্দি ধারাবাহিক 'উত্তরণ'-এর তপস্যা চরিত্রের দৌলতে রশ্মি যথেষ্টই পরিচিত মুখ। সম্প্রতি 'বিগ বস'-এর ঘরেও এসেছিলেন তিনি। সম্প্রতি 'পিঙ্কভিলা'-কে দেওয়া এক

কাস্টিং কাউচের শিকার বিগ বসের রশ্মি দেশাই, মাত্র ১৬ বছর বয়সে হয়েছিল শ্লীলতাহানি

শেষ আপডেট: 4 March 2020 08:17

দ্য ওয়াল ব্যুরো: কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রশ্মি দেশাই। হিন্দি ধারাবাহিক 'উত্তরণ'-এর তপস্যা চরিত্রের দৌলতে রশ্মি যথেষ্টই পরিচিত মুখ। সম্প্রতি 'বিগ বস'-এর ঘরেও এসেছিলেন তিনি। সম্প্রতি 'পিঙ্কভিলা'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রশ্মি জানিয়েছেন, মাত্র ১৬ বছর বয়সে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। ঘটনা আজ থেকে প্রায় ১৩ বছর আগের। রশ্মির কেরিয়ারের তখন শুরু। বিনোদন জগতের সঙ্গে সেভাবে পরিচয় হয়নি। তবে আগেভাগেই কয়েকজন রশ্মিকে বলেছিলেন, "কাস্টিং কাউচ না হলে তুমি কাজ পাবে না।" তবে এমন ঘৃণ্য মুহূর্ত যে তাঁর নিজের জীবনেই আসবে সেকথা স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী। সূরজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন রশ্মি। তবে তিনি এখন কী করেন সে ব্যাপারে অবশ্য কিছু জানেন না বলেই দাবি করেছেন অভিনেত্রী। পাশাপাশি ওই ব্যক্তির পেশাগত পরিচয়ও প্রকাশ্যে আনেননি রশ্মি দেশাই। অভিনেত্রীর কথায়, "তখন আমার কেরিরের শুরুর দিন। একটা অডিশনের ডাক পেয়েছিলাম। খুব উত্তেজিত ছিলাম। প্রথমবার কাজে জন্য কেউ ডেকেছেন। বয়সটাও মাত্র ১৬। আবেগটাও ছিল বেশি। কিন্তু অডিশনের জায়গায় পৌঁছে দেখি আমি ছাড়া আর কেউ নেই। না লোকজন না ক্যামেরা----এক্কেবারে খাঁ খাঁ করছে জায়গাটা।" রশ্মির অভিযোগ, সূরজ তাঁকে নানাভাবে ইঙ্গিত করেছিলেন। এমনকি তাঁর পানীয়ে কিছু মিশিয়ে তাঁকে আচ্ছন্নও করে দিয়েছিলেন। রশ্মির কথায় "বুঝতে পেরেছিলাম খুব খারাপ কিছু আমার সঙ্গে হতে চলেছে। বারবার ঘোরের মধ্যে বলছিলাম আমি এসব চাই না। কিন্তু আমাকে হেনস্থা করার একটাও সুযোগ ছাড়েনি সূরজ। আড়াই ঘণ্টা পর কোনওমতে ওখান থেকে পালিয়ে বাঁচি।" এরপরেই মাকে ফোন করেন রশ্মি। কাঁদতে কাঁদতে জানান গোটা ঘটনা। সাফ বলেন, "এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব না। আর ওই সূরজের সঙ্গে তো কিছুতেই নয়। একেবারেই স্বাচ্ছ্যন্দ বোধ করছি না।" মেয়ের হয়রানির কথা শুনে আর চুপ থাকতে পারেননি রশ্মির মা। এরপর প্ল্যান করে একদিন একটি রেস্তোরাঁয় সূরজের সঙ্গে দেখা করেন রশ্মি ও তাঁর মা। প্রকাশ্যেই সূরজকে টেনে কষিয়ে একটা থাপ্পড় মারেন অভিনেত্রীর মা। বলেন, "আমার মেয়ের সঙ্গে আর কখনও এসব করার সাহ দেখাবে না। প্রথমবার বলে চড় মেরেই ছেড়ে দিলাম। এরপর বেগতিক দেখলে আরও বড় কিছু হবে।" এরপর অবশ্য আর কখনও সূরজ নামের ওই ব্যক্তি রশ্মিকে বিরক্ত করেননি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

```