Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শ্যুটিংয়ের ফাঁকে তৈমুরের সঙ্গে ভিডিয়ো কলে মগ্ন করিনা, দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনেই ছুটি কাটাচ্ছে ছোট্ট তৈমুর। এ দিকে ব্যস্ত শিডিউলে মুম্বইতে থাকতে হচ্ছে করিনাকে। চলতি সিজনে এক ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন করিনা। তাই শ্যুটিং মিস করার কোনও চান্সই নেই। তবে শ্যুটিংয়ের ফাঁকেও তৈমুরের কথা কিন্তু

শ্যুটিংয়ের ফাঁকে তৈমুরের সঙ্গে ভিডিয়ো কলে মগ্ন করিনা, দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 10 August 2019 14:41

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনেই ছুটি কাটাচ্ছে ছোট্ট তৈমুর। এ দিকে ব্যস্ত শিডিউলে মুম্বইতে থাকতে হচ্ছে করিনাকে। চলতি সিজনে এক ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন করিনা। তাই শ্যুটিং মিস করার কোনও চান্সই নেই। তবে শ্যুটিংয়ের ফাঁকেও তৈমুরের কথা কিন্তু ভোলেননি বেবো। হাজার হোক সেলেব হলেও তিনি তো মা। তাই শ্যুটিংয়ের ফাঁকে অবসর সময়ে ছেলের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সম্ভবত শ্যুটিং সেরে বেরোচ্ছেন করিনা। পিছনে হাঁটছেন শোয়ের ক্রু মেম্বাররা। চারপাশে ভিড় জমেছে ক্যামেরারও। করিনার একটা ঝলক যেন ফ্রেমবন্দি করা যায়। তবে কোনওদিকেই খেয়াল নেই করিনার। ফোনেই মগ্ন তিনি। দব্যি হেসে হেসে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। খানিক বাদেই বোঝা গেল ভিডিয়ো কলে মগ্ন রয়েছেন অভিনেত্রী। ও পারে রয়েছে তৈমুর। https://www.instagram.com/p/B08yHGqHN0N/ লন্ডন টু মুম্বই। ভৌগলিক দূরত্ব অনেকটাই। তাই ছেলেকে মিস করছেন করিনা। তৈমুরও নিশ্চয় মিস করে তার মাকে। তাই ব্যাস্ত শিডিউলের ফাঁকে ছেলের সঙ্গে ঝটপট একটা গল্প করে নিতে দেখা গেল এই সেলিব্রিটি মাকে। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই করিনার প্রশংসায় মেতেছেন তাঁর ভক্তরা। নেটিজেনদের অনেকেই বলছেন, কাজের পাশাপাশি মায়ের দায়িত্বও বেশ ভালোভাবেই সামলাচ্ছেন করিনা।

```