Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অন্তর্বাস থেকে স্যানিটারি ন্যাপকিন, সোশ্যাল ট্যাবুর গুঁতো নিয়ে 'ইচ্ছেমতো'র 'ফোর সামথিং'

সোহিনী চক্রবর্তী থিয়েটারের দুনিয়ায় নাটকের দল 'ইচ্ছেমতো' আজকাল পরিচিত নাম। জনপ্রিয়ও বটে। দলের দুটো নাটক 'ক্যাপ্টেন হুররা' আর 'ঘুম নেই' যথেষ্টই সাড়া ফেলেছে নাট্যপ্রেমীদের মহলে। এবার লকডাউনের সময় 'ইচ্ছেমতো'-র নতুন প্রয়াস ফেসবুক সিরিজ 'ফোর সাম

অন্তর্বাস থেকে স্যানিটারি ন্যাপকিন, সোশ্যাল ট্যাবুর গুঁতো নিয়ে 'ইচ্ছেমতো'র 'ফোর সামথিং'

শেষ আপডেট: 10 June 2020 07:54

সোহিনী চক্রবর্তী

থিয়েটারের দুনিয়ায় নাটকের দল 'ইচ্ছেমতো' আজকাল পরিচিত নাম। জনপ্রিয়ও বটে। দলের দুটো নাটক 'ক্যাপ্টেন হুররা' আর 'ঘুম নেই' যথেষ্টই সাড়া ফেলেছে নাট্যপ্রেমীদের মহলে। এবার লকডাউনের সময় 'ইচ্ছেমতো'-র নতুন প্রয়াস ফেসবুক সিরিজ 'ফোর সামথিং'। পরিচালনায় দলের অন্যতম সৌরভ পালোধী। ছোট্ট ছোট্ট গল্প, আর তার মাধ্যমেই সমাজের নানা ট্যাবু এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্যাগুলো তুলে ধরেছেন ইচ্ছেমতোর সদস্যরা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ হোক কিংবা মাসের পর মাস ধরে চলা লকডাউন------হাজার জটিল পরিস্থিতিতেও সমাজের এক শ্রেণির মানুষ কিছুতেই সোশ্যাল ট্যাবুগুলো ভেঙে বেরোতে পারেন না। আর তাঁদের জন্যই নিত্যদিন সমস্যায় পড়তে হয় অসংখ্য মানুষকে। রাস্তাঘাটে আচমকাই শুনতে হয় অযাচিত জ্ঞান-পরামর্শ। অনেক ক্ষেত্রে ভাল না লাগলেও অকারণ ঝামেলার ভয়ে মুখ বুজে সয়ে নিতে হয় সবটা। আর সরব হলে জুটে যায় নানা তকমা। মানবজীবনের রোজনামচার এইসব দিক নিয়েই তৈরি হয়েছে ইচ্ছেমতোর ফেসবুক সিরিজ। ইতিমধ্যেই রিলিজ হয়েছে প্রথম এপিসোড। মেয়েদের জীবনের অন্যতম সমস্যা ব্রা-র স্ট্র্যাপ। রাস্তাঘাটে চলার সময় অসতর্কতায় একবার পোশাকের ফাঁকে উঁকি দিলেই হল। রে রে করে তেড়ে আসবেন একদল, যেন সাংঘাতিক কোনও গর্হিত অপরাধ হয়ে গেছে। কেউ কেউ তো আবার কোনও কিছুর তোয়াক্কা না করেই এগিয়ে এসে পোশাকের ফাঁকে ঢুকিয়ে দেন ব্রা-র স্ট্র্যাপ। সঙ্গে পরামর্শ তো উপরি পাওনা। এই নিয়েই ছিল ইচ্ছেমতোর ফেসবুক সিরিজের ফার্স্ট এপিসোড 'ইয়োর ব্রা স্ট্র্যাপ ইজ শোয়িং'। সোশ্যাল মিডিয়ায় এক লাখ পেরিয়েছে ভিউ। আগামীকাল আসছে নতুন এপিসোড 'ডোন্ট হুইসপার, স্টে ফ্রি'। https://www.facebook.com/ichheymotoofficials/videos/3005101449586808/ একুশ শতকের সমাজে স্যানিটারি ন্যাপকিন এবং পিরিয়ড নিয়ে যে ধরনের নিম্ন মানসিকতা রয়েছে তা সত্যিই অবাক করে। মেন্সট্রুয়াল হাইজিনের বালাই নেই, এদিকে কুসংস্কার-অশিক্ষা এবং উদ্ভট মানসিকতার চাপ স্পষ্ট প্রায় সর্বত্র। শহর-শহরতলি আর গ্রামাঞ্চলের মধ্যে প্রকাশের ফারাক কেবল উনিশ-বিশ, কয়েনের এপিঠ আর ওপিঠ। পিরিয়ডস হলে সেই মেয়েটি অচ্ছুত, এ কথা লুকিয়ে রাখতে হবে, এমনকি বলা যাবে না নিজের বাবাকেও যাঁর কাছে কিনা এই কন্যাসন্তান পরম স্নেহের পাত্রী-----সভ্য সমাজের তথাকথিত শিক্ষিত সমাজের একটা বড় অংশ এখনও মনে করে এমনটাই। মেয়েদের পিরিয়ড যে জীবনের আর পাঁচটা সাধারণ জিনিসের মতোই একটা ব্যাপার এটা মানতেই চান না কেউ কেউ। দোকানে গিয়ে প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিন চাইলে বাকি খদ্দের এবং দোকানদারের প্রায় ভিরমি খাওয়ার জোগাড় হয়। অবস্থার বদল যে হয়নি তা নয়, তবে সমস্যা এখনও অনেক গভীরে। আর এইসব নিয়েই আসছে ইচ্ছেমতোর ফেসবুক সিরিজ 'ফোর সামথিং'-এর নতুন এপিসোড। অভিনয়ে থাকছেন তূর্ণা দাশ, অঙ্কিতা মাঝি, দেবী সাহা এবং সুলগ্না নাথ।

```