দীপিকা বনাম অজয়, বক্স অফিসের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে
দ্য ওয়াল ব্যুরো: এই শুক্রবার ১০ জানুয়ারি ছিল বলিউডের মহারণ। একই দিনে রিলিজ হয়েছিল হেভিওয়েট দুটো হিন্দি ছবি। অজয় দেবগণের ১০০তম ছবি 'তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র' আর দীপিকা পাড়ুকোনের 'ছপক'। পর্দায় দুই তারকার অভিনয়ই বারবার মুগ্ধ করেছে দর্শকদের। বক
শেষ আপডেট: 11 January 2020 10:34
দ্য ওয়াল ব্যুরো: এই শুক্রবার ১০ জানুয়ারি ছিল বলিউডের মহারণ। একই দিনে রিলিজ হয়েছিল হেভিওয়েট দুটো হিন্দি ছবি। অজয় দেবগণের ১০০তম ছবি 'তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র' আর দীপিকা পাড়ুকোনের 'ছপক'। পর্দায় দুই তারকার অভিনয়ই বারবার মুগ্ধ করেছে দর্শকদের। বক্স অফিসেও অন্যান্য সময় সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে দুই অভিনেতার ছবি।
তবে এবার বক্স অফিসের হেভিওয়েট লড়াইয়ে 'ছপক'-কে পিছনে ফেলেছে 'তানাজি'। প্রথম দিনে 'ছপক'-এর বক্স অফিস কালেকশন ৫ কোটি টাকা। আর 'তানাজি'-র বক্স অফিস কালেকশন তার থেকে প্রায় তিনগুণ বেশি, ১৫ কোটি। শনিবার টুইট করে তেমনটাই জানিয়েছেন, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
https://twitter.com/taran_adarsh/status/1215868302720782336
https://twitter.com/taran_adarsh/status/1215894343824752640
গত রবিবার হামলা হয়েছিল জেএনইউয়ের সবরমতী হোস্টেলে। তারপর মঙ্গলবার সন্ধ্যায় সবরমতী হোস্টেলে পৌঁছেছিলেন দীপিকা পাড়ুকোন। পাশে দাঁড়িয়েছিলেন ছাত্রছাত্রীদের। এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। একতরফের দাবি ছিল 'ছপক'-এর প্রচারের জন্যই জেএনইউতে গিয়েছিলেন দীপিকা। আর এক তরফের দাবি ছিল সুস্থ-স্বাভাবিক নাগরিক হিসেবে সঠিক কাজ করেছেন অভিনেত্রী। সেইসময়েই একাংশ 'ছপক' বয়কটের দাবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগাম টিকিট কেটে তা বাতিল করার স্ক্রিনশট। যদিও নেটিজেনদের একাংশ জানায়, এই ছবি ভুয়ো। কারণ সবক্ষেত্রেই একই সিনেমা হল, একই শো টাইম মায় একই সিট নম্বরের উল্লেখ পাওয়া গিয়েছে। তাই মোটেও সব স্ক্রিনশট সত্যি নয় বলে দাবি করেন তাঁরা।

কিন্তু 'ছপক' এবং 'তানাজি'-র প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে এখন অনেকের মনেই জাগছে প্রশ্ন। তাহলে কি সত্যিই দর্শকদের একাংশ বয়কট করলেন দীপিকার 'ছপক'-কে। যদিও এমনটা মানতে নারাজ বলিউড। দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে যখন জল্পনা শুরু হয়েছিল তখনও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকাই। অভিনেত্রীর ভক্তরাও এটা মানতে নারাজ যে দর্শকরা 'ছপক' বয়কট করেছেন। বরং সপ্তাহ শেষে মেঘনা গুলজারের ছবিই বাজিমাত করবে বলে আশাবাদী তাঁরা।