Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'আমাদের গল্প শেষ হল', ঋষির প্রয়াণে আবেগঘন বার্তা স্ত্রী নীতুর

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন তাঁদের। তার আগে বছর ছয়েকের প্রেম। ১৯৭৪ সালে ‘জেহেরিলা ইনসান’ ছবির সেটে আলাপ হয় ঋষি কাপুর এবং নীতু সিংয়ের। তারপর ১৯৮০ সালে বিয়ে। বিয়ের আগে একাধিক ছবিতে কাজও করেছেন একসঙ্গে। শেষ ২ বছর মারণ রোগের স

'আমাদের গল্প শেষ হল', ঋষির প্রয়াণে আবেগঘন বার্তা স্ত্রী নীতুর

শেষ আপডেট: 2 May 2020 08:05

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন তাঁদের। তার আগে বছর ছয়েকের প্রেম। ১৯৭৪ সালে ‘জেহেরিলা ইনসান’ ছবির সেটে আলাপ হয় ঋষি কাপুর এবং নীতু সিংয়ের। তারপর ১৯৮০ সালে বিয়ে। বিয়ের আগে একাধিক ছবিতে কাজও করেছেন একসঙ্গে। শেষ ২ বছর মারণ রোগের সঙ্গে ঋষির লড়াইয়েও সর্বক্ষণের সহযোদ্ধা ছিলেন নীতু। কিন্তু ৪৬ বছরের সম্পর্কের বাঁধন আলগা করে নীতুকে একলা করে দিয়ে চলে গিয়েছেন ঋষি। আর তাই বোধহয় ইনস্টাগ্রামে সদাহাস্যময় ঋষি কাপুরের উজ্জ্বল একটা ছবি শেয়ার করে নীতু লিখেছেন, “আমাদের গল্প ফুরোল।“ https://www.instagram.com/p/B_rNm83AwrX/ বুধবার গভীর রাতে ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেই অজানা আশঙ্কায় বুক কেঁপেছিল অনেকের। কারণ তাঁর কয়েক ঘণ্টা আগেই মারণ রোগ ক্যানসার মাত্র ৫৩ বছরেই থামিয়ে দিয়েছে অভিনেতা ইরফান খানের লড়াই। এদিকে ঋষি কাপুরও গত দু’বছর ধরে ভুগছিলেন লিউকেমিয়ায়। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসা। বৃহস্পতিবার সকালেই আশঙ্কা সত্যি হয়। মারা যান বলিউডের এভারগ্রিন হার্টথ্রব।
আরও পড়ুন- আমি নিশ্চিত যাওয়ার সময় চিন্টুর মুখে এই হাসিটাই ছিল: অমিতাভ
বিটাউনের ‘চিন্টু’-র মৃত্যুতে মর্মাহত হয়েছেন সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। তবে সবাই যেন ঋষিকে চোখের জলে নয় বরং হাসিতেই মনে রাখেন সেই আবেদনই করেছে কাপুর পরিবার। কারণ ঋষি কাপুর নিজে ছিলেন প্রাণশক্তিতে ভরপুর একটা মানুষ। নিউ ইয়র্কে চিকিৎসা চলাকালীন তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া তারকারাও বলেছিলেন, “মানুষটার পজিটিভ এনার্জি দেখলে অবাক হতেই হয়।“ আড্ডা-হইহুল্লোড়-খাওয়াদাওয়া এইসবই ছিল ঋষির মূল আকর্ষণ। নিজের জীবনের কঠিন সময়েও অন্যদের হাসতে শিখিয়েছেন তিনি। শেষদিন পর্যন্ত উপভোগ করেছেন জীবনের প্রতিটি মুহূর্ত।

```