Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

১১ বছরের সম্পর্কে ইতি, বিবাহ বিচ্ছেদের পথে দিয়া মির্জা-সাহিল সঙ্ঘ

দ্য ওয়াল ব্যুরো: এগারো বছরের সম্পর্ক ভাঙতে চলেছে দিয়া মির্জা এবং সাহিল সঙ্ঘের। স্বামী সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী দিয়া মির্জা।  দিয়া-সাহিলের সম্পর্ক ছিল বিয়ের আগে থেকেই। সেটা

১১ বছরের সম্পর্কে ইতি, বিবাহ বিচ্ছেদের পথে দিয়া মির্জা-সাহিল সঙ্ঘ

শেষ আপডেট: 1 August 2019 11:32

দ্য ওয়াল ব্যুরো: এগারো বছরের সম্পর্ক ভাঙতে চলেছে দিয়া মির্জা এবং সাহিল সঙ্ঘের। স্বামী সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী দিয়া মির্জা।  দিয়া-সাহিলের সম্পর্ক ছিল বিয়ের আগে থেকেই। সেটাও প্রায় ৬ বছরের। তারপর ৫ বছরের দাম্পত্য। এতদিন ধরে নিজেদের সবকিছু একে অন্যের সঙ্গে শেয়ার করেছেন দিয়া-সাহিল। তবে দীর্ঘ ১১ বছরের একসঙ্গে পথা চলায় এ বার ইতি টানতে চলেছেন এই দুই তারকা। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন দিয়া এবং সাহিল। দিল্লির একটি বিলাসবহুল ফার্ম হাউসে আয়োজন করা হয়েছিল জমকালো বিয়ে অনুষ্ঠান। বলিউডের বহু নামিদামী তারকাই হাজির ছিলেন এই রাজকীয় বিয়ের পার্টিতে। আচমকাই দিয়া মির্জা এবং সাহিল সঙ্ঘের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারকাদের ঘনিষ্ঠরাও। অনেকেই বলছেন, কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এই দু'জন সে ব্যাপারে কিছুই জানেন না তাঁরা। এমনকী নিজেদের বিচ্ছেদের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন দিয়া এবং সাহিলও। ১১ বছর পর হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত নিলেন তাঁরা সে ব্যাপারে কিছুই জানাননি দু'জনের কেউই। তবে দিয়া নিজের ইনস্টা পোস্টে লিখেছেন, "আমরা দুজনে মিলিত ভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিচ্ছেদের পরেও আমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখব। আশা করব সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান জানাবেন।"

```