Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

শাহরুখের ছোট ছেলে এরই মধ্যে ইয়েলো বেল্ট! ‘তাই খান ডো’-র ছবি পোস্ট করলেন কিং খান

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। বয়স মাত্র ৬। কিন্তু তা বলে হেলাফেলা করলে চলবে না। এই বয়সেই ছেলে নেট দুনিয়ার সেনসেশনে। সোশ্যাল মিডিয়ায় তার নামে রয়েছে অসংখ্য ফ্যান পেজ। প্রচুর ফলোয়ার নিয়ম ফলো করেন আব্রামের সর্বক্ষণের খুঁটিন

শাহরুখের ছোট ছেলে এরই মধ্যে ইয়েলো বেল্ট! ‘তাই খান ডো’-র ছবি পোস্ট করলেন কিং খান

শেষ আপডেট: 26 August 2019 15:04

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। বয়স মাত্র ৬। কিন্তু তা বলে হেলাফেলা করলে চলবে না। এই বয়সেই ছেলে নেট দুনিয়ার সেনসেশনে। সোশ্যাল মিডিয়ায় তার নামে রয়েছে অসংখ্য ফ্যান পেজ। প্রচুর ফলোয়ার নিয়ম ফলো করেন আব্রামের সর্বক্ষণের খুঁটিনাটি। এ বার তাইকুন্ডো-তে ইয়োলো বেল্টের খেতাব জিতেছে আব্রাম। ছেলের দুরন্ত সাফল্যে দেদার খুশি বাবা শাহরুখ। টুইটে শেয়ার করেছেন ছবি। শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, পরিবারে Tae ‘Khan’ Doh ট্র্যাডিশন বজায় রাখার জন্য কুর্নিশ। https://twitter.com/iamsrk/status/1165980762132418561 জানা গিয়েছে, কিরণ উপাধ্যায় নামের বিখ্যাত স্পেশ্যালিস্টের কাছে কোরিয়ান মার্শাল আর্ট তাইকুন্ডো শেখে ছোট্ট আব্রাম। এই কিরণ খান খানদানের প্রথাগত শিক্ষক। এর আগে আরিয়ান এবং সুহানাও এই কিরণের কাছেই তাইকুন্ডো শিখেছেন। এবং রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন ইভেন্টে জিতে নিয়েছেন সোনার মেডেল। অদূর ভবিষ্যতে যে সেই রাস্তাতেই হাঁটতে চলেছে আব্রাম, সে কথা জানান দিচ্ছে আজকের এই ছবি। কোমরে হলুদ বেল্ট জড়িয়ে দিব্যি কায়দা করে পোজ দিয়ে ছবি তুলেছে আব্রাম। ছোট ছেলের পাশাপাশি, সুহানা এবং আরিয়ানের তাইকুন্ডো প্র্যাকটিসের ছবিও শেয়ার করেছেন শাহরুখ। Image result for kiran upadhyay taekwondo তবে কেবল শাহরুখের ছেলে-মেয়েই নয়, সঞ্জয় দত্ত, করিশমা কাপুর, চাঙ্কি পাণ্ডে, লিয়েন্ডার পেজ, হৃতিক রোশন ও আরও অনেক সেলেবের ছেলেমেয়েই তাইকুন্ডো শিখতেন এই কিরণ উপাধ্যায়ের কাছে।

```