Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অস্কারের মঞ্চে দুর্ঘটনা এড়ালেন অভিনেত্রী! বাঁচাল ভাল্লুক! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সেরা ছবির পুরস্কার অস্কার (Oscar 2023)। আর অস্কারের মঞ্চ মানেই সেখানে নানারকম নাটকীয় ঘটনার ঘনঘটা। অস্কার ২০২৩-এর মঞ্চেও যথারীতি দেখা গেল তেমনই এক মজাদার কাণ্ড। হলিউড অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস (Elizabeth Banks) প্

অস্কারের মঞ্চে দুর্ঘটনা এড়ালেন অভিনেত্রী! বাঁচাল ভাল্লুক! তারপর…

শেষ আপডেট: 13 March 2023 14:48

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সেরা ছবির পুরস্কার অস্কার (Oscar 2023)। আর অস্কারের মঞ্চ মানেই সেখানে নানারকম নাটকীয় ঘটনার ঘনঘটা। অস্কার ২০২৩-এর মঞ্চেও যথারীতি দেখা গেল তেমনই এক মজাদার কাণ্ড। হলিউড অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস (Elizabeth Banks) প্রায় পড়েই যাচ্ছিলেন মঞ্চে উঠতে গিয়ে! তাঁকে বাঁচাল এক ভাল্লুক (Bear)।

কী ঘটেছিল?

অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস মঞ্চে উঠছিলেন ভিস্যুয়াল-এফেক্টস বিভাগে মনোনীতদের পুরস্কার দিতে। হঠাৎই তাঁর কালো ও রূপোলি গাউন পায়ে জড়িয়ে যায়। প্রায় পড়েই যাচ্ছিলেন তিনি। এমন সময়ে তাঁকে বাঁচায় ভাল্লুকের পোশাক পরা এক ব্যক্তি। তারপরই তিনি সামলে নেন নিজেকে এবং মাইক্রোফোনে কথা বলতে শুরু করেন।

আসলে, অভিনেত্রী এলিজাবেথের অভিনীত কমেডি ছবি 'কোকেন বিয়ার'-এর একটি দৃশ্যকে ঘিরেই যত কাণ্ড। ছবিতেও একই ভাবে, অভিনেত্রীকে পড়ে যাবার হাত থেকে বাঁচায় ভাল্লুকের পোশাক পরা এক ব্যক্তি। অস্কারের মঞ্চে সেই দৃশ্যটিরই আরও একবার অবতারণা করা হয়।

নেটপাড়ায় এই মজার কাণ্ডটিকে ঘিরে শুরু হয়েছে মশকরা। এক নেটিজেনের কথায়, একমাত্র এলিজাবেথ ব্যাঙ্কসের পড়ে যাওয়া ছাড়া এই অস্কার দুর্ঘটনামুক্ত। অন্য একজন মজাদার ভাল্লুকের জিআইএফ (GIF) সহ লিখেছেন এই সেই কোকেন বিয়ার যে অভিনেত্রীকে পড়ে যাওয়া থেকে বাঁচাল। এলিজাবেথকে পরের বছর সঞ্চালক হিসেবে দেখতে চাই, মন্তব্য ছুড়ে দিয়েছেন আর একজন নেটিজেন।

অস্কারের কার্পেটের রং বদল! ছিল লাল, হল কী


```