Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিরান-অরিজিৎ জাদুতে মোহিত নেটদুনিয়া, ‘স্যাফায়ার’-এ চমকে দিলেন শাহরুখও

‘স্যাফায়ার’ নিছক একটি গান নয়, এটি একটি কালচারাল কোলাজ। যেখানে ব্রিটিশ পপ তারকার চেনা গানের ধাঁচ মিলেছে দক্ষিণ এশিয়ার ধ্রুপদী সংগীত ঐতিহ্যের সঙ্গে। প্রযোজনায় রয়েছেন ইলিয়া সালমানজাদেহ, জনি ম্যাকডেইড এবং সাভান কোটেচা। 

শিরান-অরিজিৎ জাদুতে মোহিত নেটদুনিয়া, ‘স্যাফায়ার’-এ চমকে দিলেন শাহরুখও

‘স্যাফায়ার’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড মিউজিকের অন্যতম জনপ্রিয় তারকা এড শিরান ফের একবার প্রমাণ করলেন, গানের কোনও সীমানা নেই। তাঁর সদ্য প্রকাশিত একক গান ‘স্যাফায়ার’—একদিকে প্রেমের উদযাপন, অন্যদিকে সংস্কৃতির মিলন। ‘আজিজাম’ এবং ‘ওল্ড ফোন’-এর পরে এড শিরানের নতুন এই সামার ট্র্যাক ইতিমধ্যেই ভাইরাল, বিশেষত সঙ্গীতপ্রেমীদের কাছে। কারণ, এই গানে শোনা গিয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ, ব্যবহৃত হয়েছে ভারতীয় পারকাশন, সেতার।

‘স্যাফায়ার’ নিছক একটি গান নয়, এটি একটি কালচারাল কোলাজ। যেখানে ব্রিটিশ পপ তারকার চেনা গানের ধাঁচ মিলেছে দক্ষিণ এশিয়ার ধ্রুপদী সংগীত ঐতিহ্যের সঙ্গে। প্রযোজনায় রয়েছেন ইলিয়া সালমানজাদেহ, জনি ম্যাকডেইড এবং সাভান কোটেচা। গানটির বুননে আছে শিরানের নিজস্ব অন্তরঙ্গ গীতধর্মী গলার ছাপ, তার সঙ্গে সংযোজিত হয়েছে ভারতীয় উপাদানের এক গভীর শ্রুতিমাধুর্য। এড নিজেই বলেন, “এটা ভালবাসার গল্প, যা সীমানা মানে না। গোয়ায় ভারতীয় শিল্পীদের সঙ্গে এই গান রেকর্ড করাটাই ছিল সবচেয়ে প্রাণবন্ত অভিজ্ঞতা।”

শিরান জানিয়েছেন, এই গানের একটি পাঞ্জাবি সংস্করণ শিগগিরই মুক্তি পাবে, যেখানে আরও বেশি পরিমাণে থাকবে অরিজিৎ সিংয়ের কণ্ঠসঙ্গ। ইতিমধ্যেই এই গানকে ঘিরে তৈরি হয়েছে সাংস্কৃতিক উদযাপন, যা শুধুমাত্র গানের জন্য নয়, বরং ভৌগোলিক সীমারেখা পেরিয়ে শিল্পের একত্রীকরণ।

এড শিরান বলেন, “এই গানটা আমার খুব কাছের। শুধু গানের দিক থেকে নয়, এই সফর ব্যক্তিগত দিক থেকেও অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। আশা করি শ্রোতারাও সেই অনুভব ভাগ করে নেবেন।”


```