Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অ্যাটলির ছবিতে এক ফ্রেমে দীপিকা-আল্লু! ভিডিও ভাইরাল হতে দর্শক বলছে, 'এটাই আসল মাস্টারস্ট্রোক'

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো নিয়ে যখন নেটদুনিয়ায় তীব্র বিতর্ক, তখন দক্ষিণী ছবির ময়দানে আরও বড় পদক্ষেপ নিলেন এই বলি-অভিনেত্রী।

অ্যাটলির ছবিতে এক ফ্রেমে দীপিকা-আল্লু! ভিডিও ভাইরাল হতে দর্শক বলছে, 'এটাই আসল মাস্টারস্ট্রোক'

দীপিকা-আল্লু জুটি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো নিয়ে যখন নেটদুনিয়ায় তীব্র বিতর্ক, তখন দক্ষিণী ছবির ময়দানে আরও বড় পদক্ষেপ নিলেন এই বলি-অভিনেত্রী। 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তাঁর আগামী সায়েন্স-ফিকশন ফ্যান্টাসি ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

শনিবার, কথা অনুযায়ী, সান পিকচার্স প্রকাশ করে দীপিকার লুক টিজার—যেখানে তাঁকে দেখা যায় হাতে তলোয়ার, রণমূর্তি অবতারে। নীল আলোয় ভেসে ওঠা সেট, তার মধ্যে অস্ত্র হাতে এক অনন্য দীপিকা। অ্যাটলির উচ্চাকাঙ্ক্ষী প্রোজেক্ট 'AA22xA6' নিয়ে চূড়ান্ত কৌতূহল ছড়িয়ে পড়েছে দর্শকমহলে।

ভিডিওর ক্যাপশনেও স্পষ্ট, দীপিকার চরিত্র ‘রানি বিজয়’-কে ঘিরে তৈরি হয়েছে কাহিনি। লেখা হয়েছে, “রানি বিজয়ের জন্য এগিয়ে যান। ওয়েলকাম অন বোর্ড দীপিকা পাড়ুকোন—দ্য ফেসেস অফ AA22xA6।"

অ্যাটলি নিজে হাজির হন দীপিকার বাড়িতে, চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই ছবিতে চূড়ান্ত হয় দীপিকার নাম। ভিডিওতে দেখা গিয়েছে, স্ক্রিপ্ট শুনেই এক্সাইটেড দীপিকা স্টুডিয়োতে লুক টেস্টে অংশ নিচ্ছেন—নকল ঘোড়ায় চড়ে, নানা অ্যাকশন মুভমেন্টে নিজেকে প্রস্তুত করছেন চরিত্রের জন্য।

শুধু দীপিকা-আল্লু জুটি নয়, সূত্রের খবর, এই ছবিতে আল্লু অর্জুন থাকছেন দ্বৈত ভূমিকায়। দীপিকার পাশাপাশি ছবিতে থাকবেন আরও তিন থেকে পাঁচজন মুখ্য অভিনেত্রী। আগামী দিনে মৃণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরের লুকও প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্মাতারা।

নেটপাড়ায় ইতিমধ্যেই দীপিকার এই যুদ্ধিণী অবতারের প্রশংসা শুরু হয়েছে। কেউ লিখেছেন, “কুইন ইজ ব্যাক”, আবার কারও মতে, “অ্যাটলি এবার কিছু বিশাল করতে চলেছেন।” অ্যাটলি, আল্লু ও দীপিকাকে নিয়ে তৈরি এই টিমকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'ড্রিম কোলাব' বলা হচ্ছে।


```