Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হোর্ডিং দেওয়ার টাকা ছিল না, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে চলছে প্রসূনের 'দোস্তজী'

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন দেখেছিলেন পরিচালক প্রসূন চ্যাটার্জি। বন্ধুত্বের গল্প বলবেন। বলেছেন। শুধু বাংলা নয়, বাংলা নয় গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে দোস্তজী (Dostojee)। এবার নতুন পালক জুড়ল দোস্তজীর মুকুটে। বাংলা ছবি ইতিহাস গড়ল। নিউ ইয়র্ক শহরে

হোর্ডিং দেওয়ার টাকা ছিল না, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে চলছে প্রসূনের 'দোস্তজী'

শেষ আপডেট: 20 March 2023 12:39

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন দেখেছিলেন পরিচালক প্রসূন চ্যাটার্জি। বন্ধুত্বের গল্প বলবেন। বলেছেন। শুধু বাংলা নয়, বাংলা নয় গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে দোস্তজী (Dostojee)। এবার নতুন পালক জুড়ল দোস্তজীর মুকুটে। বাংলা ছবি ইতিহাস গড়ল।

নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারে (Time Square) দৈত্যাকার বিলবোর্ডে (Billboard) ফুটে ওঠে বড় বড় বিগ বাজেটের সিনেমার ট্রেলার ও টিজার। এবার সেই একই বিলবোর্ড দেখা গেল দোস্তজীর ট্রেলার। এ যেন প্রসূনের কাছে স্বপ্নের উড়ান।

দোস্তজী যখন তৈরি করেছিলেন, হাতে বিশেষ টাকা ছিল না। ছবি মুক্তির আগে বড় দুটো হোর্ডিং করবারও টাকা ছিল না প্রসূনের কাছে। এখন বিশ্বের বৃহৎ একটা স্ক্রিনে দেখা যাচ্ছে ছোট দুই খুদের বন্ধুত্বের গল্প।

ফেসবুকে প্রসূন লিখেছেন, 'অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারব না। যখন নিজের দেশে, নিজের শহরে 'দোস্তজী' রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ ছিল না। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।' প্রসঙ্গত, বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে 'দোস্তজী' চললো টাইম স্কোয়ারের বিলবোর্ডে।

বন্ধুত্বের গল্প নিয়ে অগুনতি ছবি হয়েছে। সে সব ছবিতে বন্ধুত্বের অনেক দিক দেখানোও হয়েছে। তবে এমন নিপাট সরল ভাবে গল্প বলার শক্তি সকলের থাকে না। প্রসূন চ্যাটার্জি সেই কাজ করে দেখিয়েছেন। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি অনেক পুরস্কারও পেয়েছেন।

এত কিছুর মধ্যে আসল মানুষদের কথা না বললেই নয়। বাংলার দুই খুদে অভিনেতা আশিক শেখ ও আরিফ শেখ। মুর্শিদাবাদের ডোমকলের অন্তর্ভুক্ত ভগীরথপুরের বাসিন্দা। এই দুই খুদে ছাড়া হয়তো এই ছবি সম্ভব হত না।

প্রসঙ্গত, ২০২১-এর নভেম্বরে মুক্তি পেয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি 'দোস্তজী'। তারপর থেকে যাত্রা শুরু। লন্ডনের 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য 'আর্টস কাউন্সিল অফ ইংল্যান্ড' থেকে পুরস্কার পেয়েছে এই ছবি। জাপানের 'নারা আন্তর্জাতিক চলচিত্র উৎসব'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি ‘গোল্ডেন শিকা’ জিতেছে দোস্তজী।

দুর্গাপুরে সপরিবারে মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ, গ্রেফতার অমিতের মা ও দুই আত্মীয়


```