Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাকিবুরের ছবিতে অভিনয় নিয়ে বিস্ফোরক দোলন! 'এবার কি প্রযোজকের আয়ের হিসেব নিতে হবে!'

'ম্যানগ্রোভ' নামের সেই ছবিতে অভিনয় করেছিলেন দোলন রায়। 

বাকিবুরের ছবিতে অভিনয় নিয়ে বিস্ফোরক দোলন! 'এবার কি প্রযোজকের আয়ের হিসেব নিতে হবে!'

শেষ আপডেট: 29 October 2023 19:16

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে কিছু দিন আগেই ধরা পড়েছেন বাকিবুর রহমান। সম্প্রতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করেছেন ইডি কর্তারা। ইডি সূত্রে দাবি, রেশনের আটা চুরির টাকা ঢেলে সিনেমা বানিয়েছিলেন একদা চালকলের মালিক বাকিবুর রহমান। 'ম্যানগ্রোভ' নামের সেই ছবিতে অভিনয় করেছিলেন দোলন রায়ও। 

বাকিবুর রহমানের এই ছবির কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছেন দোলন। জানা গেছে, বাকিবুরের এই ছবিতে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় এবং আইটেম নাম্বার নেচেছিলেন রাখি সাওয়ান্ত। এ প্রসঙ্গে দোলনকে এবার পড়তে হল সাংবাদিকদের প্রশ্নের সামনে। 

এই ছবির শ্যুটিংয়ের সময়ে কখনও তাঁর সঙ্গে দেখা হয়েছে অর্পিতার? এই প্রশ্নের উত্তরে দোলন জানান, তেমন ভাবে অর্পিতার সঙ্গে পরিচিতি ছিল না তাঁর। একবারই শ্যুটিংয়ে মুখোমুখি হয়েছিলেন দু'জনে। প্রসঙ্গত, এই ছবিতে বাকিবুর যে ভাল মতো টাকা ঢেলেছিলেন তা স্পষ্ট ছবির প্লে ব্যাক সিঙ্গারদের তালিকাতেও। ছবির প্রযোজক হিসেবে 'ম্যানগ্রোভ' ছবির পোস্টারে জ্বলজ্বল করছে বাকিবুরের নাম। পাশাপাশি এই ছবির পরিচালকও টলিপাড়ার চেনা মুখ। 

এ প্রসঙ্গেই দোলন এদিন বলেন, পরিচালককে আগে থেকে চিনতেন বলেই রাজি হয়েছিলেন তিনি। এভাবে যে স্বয়ং প্রযোজকের নামই উঠে আসবে দুর্নীতিতে তা ভাবতে পারেননি তিনি নিজেও, জানালেন দোলন। তাঁর কথায়, 'এবার তো দেখছি ছবিতে সই করার আগে প্রযোজকের আয়ের উৎস জেনে নিতে হবে।' ছবি বাবদ যে টাকা পেয়েছিলেন তা নাকি নগদেই দেওয়া হয়েছিল, জানান অভিনেত্রী। তবে সে নিয়ে তখন কোনও রকম সন্দেহ হয়নি তাঁর। এর কারণ হিসেবে দোলন বলেন জিএসটির কারণেই অনেক সময়ে নগদে প্রযোজকরা টাকা দিয়ে থাকেন। তবে সে টাকা যে দুর্নীতির একথা তখন ঘুণাক্ষরেও টের পাননি অভিনেত্রী। আপাতত বাকিবুরের ছবিতে অভিনয় করার সুবাদে বেজায় বিপাকে দীপঙ্কর-ঘরণী। এখন দেখার দোলনকেও ইডি কর্তারা জেরার জন্য ডাক পাঠান কিনা। 


```