Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ভেবেছিলাম মাইগ্রেন, কিন্তু হল স্ট্রোক!' হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব, কী বললেন স্ত্রী সুদীপা?

মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। প্রথমে মাইগ্রেন ভেবেছিলেন পরিবার, পরে MRI-তে ধরা পড়ে স্ট্রোক। কী জানালেন স্ত্রী সুদীপা?

'ভেবেছিলাম মাইগ্রেন, কিন্তু হল স্ট্রোক!' হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব, কী বললেন স্ত্রী সুদীপা?

অগ্নিদেব চট্টোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 April 2026 09:28

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় উদ্বেগের খবর। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ (Agnidev Chattopadhyay hospitalized)। বর্তমানে হাসপাতালে ভর্তি। শনিবার সন্ধ্যা নাগাদ হঠাৎই ‘মাইল্ড স্ট্রোক’ হয় তাঁর। তড়িঘড়ি করে তাঁকে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। পরিচালকের স্ত্রী তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেছেন।

সুদীপার কথায়, প্রথমে বিষয়টিকে মাইগ্রেনের আক্রমণ বলেই মনে হয়েছিল। তিনি জানান, অগ্নিদেবের প্রচণ্ড মাথাব্যথা হচ্ছিল, বাঁ চোখে ঝাপসা দেখছিলেন এবং ঠিক করে হাঁটতেও পারছিলেন না। বারবার টলে পড়ে যাচ্ছিলেন তিনি। পরিস্থিতি দেখে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে দ্রুত এমআরআই করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এমআরআই রিপোর্ট দেখার পর চিকিৎসকরা জানান, ইতিমধ্যেই পরিচালকের একাধিকবার মাইল্ড স্ট্রোক হয়ে গিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শরীরের অন্যান্য প্যারামিটার ঠিক আছে কি না তা জানার জন্য একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

উল্লেখ্য, শারীরিক সমস্যার কারণে কিছুদিন ধরেই পরিচালনার কাজ থেকে বিরতি নিয়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে কয়েক দিন আগেই নতুন ছবির কাজ শুরু করেছিলেন তিনি। তাঁর পরিচালনায় ‘চোর’ ছবিতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জিতু কামালকে।

পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় উদ্বেগ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু শিল্পী ও সহকর্মী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন। দীর্ঘ কেরিয়ারে ‘চারুলতা ২০১১’, ‘মিসেস সেন’ এবং ‘গহীন হৃদয়’-এর মতো প্রশংসিত ছবি উপহার দিয়েছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। শুধু সিনেমা নয়, বাংলা টেলিভিশনের জগতেও তাঁর অবদান উল্লেখযোগ্য।


```