Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

বাঙালির কাছে তিনি মহানায়ক, তবে স্কুলেও পড়াতেন উত্তম কুমার, কোন বিষয় জানেন?

তখনও তিনি ‘মহানায়ক’ নন—ভবানীপুরের অরুণ চট্টোপাধ্যায় নামে পরিচিত এক তরুণ, যিনি সিনেমার রূপোলি পর্দা নয়, মঞ্চের আলো-আঁধারিতেই নিজের জায়গা করে নিচ্ছিলেন।

বাঙালির কাছে তিনি মহানায়ক, তবে স্কুলেও পড়াতেন উত্তম কুমার, কোন বিষয় জানেন?

‘মহানায়ক’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো:তখনও তিনি ‘মহানায়ক’ নন—ভবানীপুরের অরুণ চট্টোপাধ্যায় নামে পরিচিত এক তরুণ, যিনি সিনেমার রূপোলি পর্দা নয়, মঞ্চের আলো-আঁধারিতেই নিজের জায়গা করে নিচ্ছিলেন। পাড়ার থিয়েটারে তাঁর অভিনয়ের রেশ তখনই ছড়িয়ে পড়েছে আশপাশে। আর গিরিশ মুখার্জি রোডের বাড়িতে তখন গানবাজনার আসর মানেই ছোটোখাটো উৎসব।

সেই জলসায় মাঝে মাঝেই আসতেন হৃষিকেশ মুখোপাধ্যায়ের বাবা শীতল মুখোপাধ্যায়। তিনি গাইতেন টপ্পা, আর উত্তম—হ্যাঁ, সেদিনকার অরুণ—গলা মেলাতেন রবীন্দ্রসঙ্গীতে। ততদিনে বি.কম পাশ করে কলকাতা পোর্ট ট্রাস্টে কাজ শুরু করেছেন উত্তম কুমার। তবে চাকরির ব্যস্ততার মাঝেও ছাড়েননি সঙ্গীতচর্চা। উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছেন নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে।

গানের প্রতি ভালবাসা এতটাই গভীর ছিল যে, কর্মজীবনের শুরুতে দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া স্কুলে ক’মাস সঙ্গীত শিক্ষক হিসেবেও কাজ করেন তিনি। ছাত্রদের প্রিয় সেই ‘গান-স্যার’ ছিলেন অরুণ চট্টোপাধ্যায় নিজেই। গানের পথ ধরেই জীবনে এল প্রেম। গৌরীদেবী—তাঁরই মত রবীন্দ্রসঙ্গীতপ্রেমী, সুকণ্ঠী এক তরুণী।

কথিত আছে, তাঁদের সম্পর্কের সূত্ৰপাতও হয়েছিল গানের সূত্রে। এবং গৌরীদেবীর জন্য এক বিশেষ গান বহুবার গেয়েছেন উত্তম কুমার—"আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ..." শুধু গানে নয়, বাস্তবেও যেন এই গানই হয়ে উঠেছিল তাঁদের হৃদয়ের সেতুবন্ধ।


```