Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গৌরীর মাথায় হাত! বউয়ের কথাতেও দিনের পর দিন প্যান্ট খোলেন না শাহরুখ

গৌরীর অভিযোগ, দিনের পর দিন একই প্যান্ট পরে থাকেন কিং খান। কিন্তু কেন?

 

গৌরীর মাথায় হাত! বউয়ের কথাতেও দিনের পর দিন প্যান্ট খোলেন না শাহরুখ

শাহরুখ খান ও গৌরী খান

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 August 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান। যার এক একটি সিনেমার জন্য এখন তাঁর পারিশ্রমিক একশো কোটির উপরে, আর তাঁর ঝুলিতে রয়েছে ১০০০ কোটিরও বেশি বক্স অফিস রেকর্ড। তাঁর সম্পত্তির পরিমাণ ৭০০০ কোটিরও বেশি, অথচ নিজেকে ‘গরিব’ ভাবেন এই বলিউড কিং। এ কথা স্বীকার করেছেন শাহরুখ নিজেই এক সাক্ষাৎকারে, "আমার বড় বাড়ি, বড় অফিস, বড় বড় সিনেমা—সবই আমার খরচের কেন্দ্রবিন্দু। আমি কেবল সিনেমার জন্যই অর্থ ব্যয় করতে ভালবাসি।"

তিনি আরও বলেছেন, "আমি বাইরে রেস্তোরাঁতে যাই না, বাড়ির খাবারেই সন্তুষ্ট। পোশাক কিনি না; যা আছে, সবই সংস্থা প্রদত্ত। তাই এক অর্থে আমি গরিবই। সাফল্য আমি উদযাপন করি না।"

শাহরুখের সরল জীবনধারার আরও উদাহরণ হল, "যদি কেউ আমার সঙ্গে সাতদিন ধারাবাহিক দেখা করেন, দেখবেন আমি একই প্যান্ট পরেই থাকি। আমি মানুষকে উপহার দিতে ভালবাসি, নিজের জন্য কিছুই কিনি না। কোনও ব্যক্তিগত ইচ্ছা নেই আমার। তবে আমার এই অভ্যাসে গৌরী খুবই বিরক্ত। তাও ওঁর এই কথাটাই আমি শুনি না।"

তিনি বলেন, "আমি আমার সন্তানদের ইচ্ছে পূরণ করতে আনন্দ পাই। গান শুনি না, তাই স্পিকার নেই। আমার প্রচুর জুতো আছে, তবে সবই শুটিংয়ের জন্য। আমি শুধু স্নিকার্সই পরি।"

শাহরুখ বরাবরই তাঁর সঞ্চয় এবং অর্থের প্রতি যত্নবান। একাধিক সাক্ষাৎকারে তিনি বলছেন, তিনি অর্থ অপচয় করেন না। তবে কষ্ট পান অন্য কারণে, যখন কোনও সম্পর্ক ভেঙে যায়। একবার করণ জোহরকে তিনি বলেছিলেন, "আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।"
 


```