Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘বিছানায় শোয়ার জন্য শুধু একজন পুরুষ দরকার’, ভাইরাল তাব্বুর মন্তব্য, আদৌ কি এমন বলেছেন অভিনেত্রী?

তাব্বুর নাম করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যৌনতা ও সিঙ্গলহুড সংক্রান্ত মন্তব্য কতটা সত্য?

‘বিছানায় শোয়ার জন্য শুধু একজন পুরুষ দরকার’, ভাইরাল তাব্বুর মন্তব্য, আদৌ কি এমন বলেছেন অভিনেত্রী?

তাব্বু

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 January 2026 00:00

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম সুন্দরী ও ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবেই পরিচিত ৫২ বছর বয়সী তাব্বু (Tabu viral statement truth)। তবে সিঙ্গল থাকার বিষয়টি নিয়ে তাঁর মধ্যে কোনও আক্ষেপ বা হতাশা নেই, এ কথা তিনি বহুবারই স্পষ্ট করেছেন। তবু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভাইরাল বক্তব্য নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সত্যিই কি যৌনতা ও ব্যক্তিগত চাহিদা নিয়ে মুখ খুলেছেন তাব্বু?

ভাইরাল হওয়া সেই বক্তব্যে দাবি করা হচ্ছে, তাব্বু নাকি বলেছেন, তাঁর কেবল শোয়ার জন্যই একজন পুরুষের প্রয়োজন। বাকি কোনও সম্পর্ক বা দায়বদ্ধতায় তিনি বিশ্বাসী নন। এমনকী, নাকি তিনি বলেছেন, তিনি একা থাকতেই ভালবাসেন, বিয়ে করতে চান না এবং কাজ ও সিঙ্গল লাইফ নিয়েই সুখী। এই বক্তব্য সামনে আসতেই অনুরাগীদের মনে প্রশ্ন, আদৌ কি এমন কথা বলেছেন অভিনেত্রী?

খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাব্বু এমন কোনও মন্তব্য করেননি। বরং বাস্তবটা ঠিক উল্টো। তাব্বু কখনওই প্রকাশ্যে এমন কিছু বলেননি, যেখানে তিনি বিয়ে বা সম্পর্ককে অস্বীকার করেছেন। তিনি বরাবরই ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেন ঠিকই, তবে বিয়েকে অপ্রয়োজনীয় বা অর্থহীন বলেও কখনও দাবি করেননি। তাঁর বক্তব্যে কোথাও এমন ইঙ্গিত নেই যে তিনি পরিস্থিতির শিকার হয়ে একা রয়েছেন বা সম্পর্ক নিয়ে কোনও চরম অবস্থান নিয়েছেন।

এই প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া দরকার, তাব্বুর নামে এই ভুয়ো বক্তব্য নতুন নয়। ২০২৫ সালেও একই ধরনের দাবি একবার প্রকাশ্যে এসেছিল। সেই সময়েই অভিনেত্রীর টিম স্পষ্ট করে জানিয়ে দেয়, তাব্বু এমন কোনও কথা বলেননি। এটি সম্পূর্ণ ভুয়ো এবং অনৈতিক প্রচার। তাব্বুর কোনও সোশ্যাল মিডিয়া পোস্টে বা কোনও সাক্ষাৎকারেও এমন মন্তব্যের অস্তিত্ব নেই বলেই জানানো হয়েছিল।

তবে মজার ছলে একবার তাব্বু বলেছিলেন, তাঁর একা থাকার জন্য নাকি অজয় দেবগনই দায়ী! প্রসঙ্গত, তাব্বু ও অজয় দেবগন শুধু সহকর্মী নন, বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন তাঁরা। তাব্বুর মজা করে বলা মতে, সেই সময় অজয় নাকি তাঁর আশেপাশে কোনও ছেলেকেই ঘেঁষতে দিতেন না।

কাজের দিক থেকে বলতে গেলে, দর্শক শেষবার তাব্বুকে দেখেছেন ‘অরো মে দম কাঁহা’ ছবিতে। ২০২৫ সালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। তবে আগামী দিনে তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে দেখা যাবে। পাশাপাশি বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’-তেও থাকছেন তাব্বু। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চললেও, নিজের কাজ আর অভিনয় দিয়েই বারবার আলোচনায় ফিরছেন তিনি।


```