Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘দৃশ্যম ৩’-এ অক্ষয়ের জায়গায় কি তবে প্রকাশ রাজ? শুটিং শুরু করে জল্পনা উসকে দিলেন অভিনেতা

অক্ষয় খান্না সরে দাঁড়ানোর পর ‘দৃশ্যম ৩’-এ কি তাঁর জায়গায় প্রকাশ রাজ?

‘দৃশ্যম ৩’-এ অক্ষয়ের জায়গায় কি তবে প্রকাশ রাজ? শুটিং শুরু করে জল্পনা উসকে দিলেন অভিনেতা

অক্ষয় খান্না, প্রকাশ রাজ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 February 2026 16:56

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর হঠাৎই ‘দৃশ্যম ৩’ (Drishyam 3) থেকে সরে দাঁড়ান অক্ষয় খান্না। আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় জোর জল্পনা। প্রশ্ন ওঠে, ছবিতে তাঁর চরিত্রে কাকে দেখা যাবে? একাধিক অভিনেতার নাম ঘুরে ফিরে এলেও নিশ্চিত কিছু জানা যায়নি। এরই মধ্যে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে ‘দৃশ্যম ৩’। কারণ, ছবিতে প্রকাশ রাজ (Prakash Raj)-এর যোগদান।

প্রকাশ রাজের নাম ঘোষণার পর থেকেই অনেকে ধরে নিতে শুরু করেন, অক্ষয়ের ফাঁকা করা জায়গাতেই কি তবে তাঁকে দেখা যাবে? গুঞ্জন বাড়তেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অভিনেতা। শুটিং শুরুর কথা জানিয়ে তিনি লেখেন, জনপ্রিয় ‘দৃশ্যম ৩’-এর কাজ শুরু করলেন তিনি। ছবির টিম এবং তাঁর চরিত্র, দু’টোই নাকি দারুণ। দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদী প্রকাশ। তবে একটি বিষয় স্পষ্ট করে দেন—তিনি কাউকে সরিয়ে সেই জায়গায় আসেননি।

এই সংক্ষিপ্ত বার্তায় নিজের চরিত্র সম্পর্কে আর কোনও তথ্য দেননি প্রকাশ রাজ। অক্ষয় খান্নার চরিত্রেই তাঁকে দেখা যাবে কি না, সে প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন। যদিও অভিনেতার পোস্টের পর অনেকের ধারণা, তিনি অক্ষয়ের বদলি নন, বরং ছবির অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। এর আগে জয়দীপ অহলওয়াট ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার সময়ও তাঁর চরিত্র নিয়ে একইরকম কৌতূহল তৈরি হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘দৃশ্যম ৩’-এর। তবে ‘বিজয় সালাগাঁওকার’ ফেরার আগেই ছবিকে ঘিরে তৈরি হয় বিতর্ক। ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরই শেষ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ান অক্ষয় খান্না। এরপর ছবির প্রযোজক কুমার মঙ্গত তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে মতানৈক্যের জেরেই নাকি অক্ষয়ের এই সিদ্ধান্ত। প্রথমে কেউ প্রকাশ্যে কিছু না বললেও পরে জানা যায়, বেশি পারিশ্রমিকের পাশাপাশি ছবিতে পরচুলা পরে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়। কিন্তু নির্মাতারা সেই প্রস্তাব খারিজ করে দেন। কারণ, আগের কিস্তিগুলিতে অক্ষয় পরচুলা ব্যবহার করেননি। শেষ ছবিতে হঠাৎ সেই পরিবর্তন আনলে ধারাবাহিকতা নষ্ট হতে পারত। এই মতভেদের জেরেই নাকি শেষ পর্যন্ত ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ান অভিনেতা।


```