Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'সাদা লাভ ইমোজি নয়, লাল লাগবে আমার,' গায়ক শেখ সাদীকেই কি তবে মন দিলেন পরীমণি?

অভিনেত্রী পরীমনিকে ঘিরে আলোচনা যেন থামতেই চায় না। তাঁর কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি হয়। এবার নতুন গুঞ্জন, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন তিনি।

'সাদা লাভ ইমোজি নয়, লাল লাগবে আমার,' গায়ক শেখ সাদীকেই কি তবে মন দিলেন পরীমণি?

শেখ সাদী ও পরীমনি

শেষ আপডেট: 19 February 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী পরীমনিকে ঘিরে আলোচনা যেন থামতেই চায় না। তাঁর কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি হয়। এবার নতুন গুঞ্জন, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন তিনি। তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পাশাপাশি, সম্প্রতি পরীমনি নিজের ফেসবুক পেজে শেখ সাদীর গাওয়া গানও শেয়ার করছেন।  

সোমবার মুক্তি পেয়েছে শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’। সেই গান পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন, সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি। এই পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, 'এভাবে সাদী ভাইকে ছ্যাঁকা না দিলেও হতো, পরী।' উত্তরে পরীমনি মজা করে লেখেন, 'কেবল তো শুরু, সারাজীবনই দেব।' এই মন্তব্য নিয়ে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল বেশ মজার।  

এখানেই থামেননি পরীমনি। শেখ সাদী যখন তাঁর পোস্টে সাদা রঙের ভালবাসার ইমোজি দেন, তখন পরীমনি পাল্টা মন্তব্যে লেখেন, 'লাল লাগবে আমার।' দু’জনের এই খুনসুটি আরও জল্পনা বাড়িয়েছে। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, বাস্তব জীবনেও পরীমনির পাশে দাঁড়িয়েছেন শেখ সাদী। সম্প্রতি এক মামলায় জামিন পেতে আদালতে হাজির হতে হয়নি পরীমনিকে, কারণ অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। পরে শেখ সাদী নিজে আদালতে গিয়ে জামিনদার হন।  

এ বিষয়ে শেখ সাদী জানান, 'সংবাদমাধ্যমে পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর শুনে আমি চিন্তিত হয়ে পড়ি। পরীমনি আমার সহকর্মী, তাই তাঁর সঙ্গে কথা বলে আদালতে যাই এবং জামিনদার হিসেবে স্বাক্ষর করি।'  

অন্যদিকে, পরীমনি বলেন, 'আমি অসুস্থ থাকায় আদালতে যেতে পারিনি। আমার শুভাকাঙ্ক্ষীরা পাশে দাঁড়িয়েছেন, শেখ সাদীও ছিল। সে শুধু সহকর্মীই নয়, বন্ধুর মতো পাশে থেকেছে।' গান হোক বা ব্যক্তিগত জীবন, পরীমনি ও শেখ সাদীর এই সম্পর্ক এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।


```