Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দিয়া মির্জার বিয়ে, হবু বরের সঙ্গে জমে উঠল পার্টি

দ্য ওয়াল ব্যুরো: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বি-টাউনের অন্যতম সেরা অভিনেত্রী দিয়া মির্জা। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ২০১৯ -এ বিবাহ বিচ্ছেদের পরে, এবার চুপিসারে বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি আগামী ১৫ ফেব্

দিয়া মির্জার বিয়ে, হবু বরের সঙ্গে জমে উঠল পার্টি

শেষ আপডেট: 14 February 2021 07:20

দ্য ওয়াল ব্যুরো: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বি-টাউনের অন্যতম সেরা অভিনেত্রী দিয়া মির্জা। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ২০১৯ -এ বিবাহ বিচ্ছেদের পরে, এবার চুপিসারে বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি আগামী ১৫ ফেব্রুয়ারি। বিয়ের আগে নেটদুনিয়ায় ভাইরাল দিয়া প্রি-ওয়েডিং পার্টির ছবি। নতুন জীবন শুরু করবার আগে হবু বর ও তাঁর পরিবারের সঙ্গে আনন্দের জোয়ারে ভাসলেন ‘রেহনা হ্যায় তেরে দিলমে’ খ্যাত নায়িকা। দিয়ার হবু স্বামী পেশায় ব্যবসায়ী। শনিবার রাতে দিয়া প্রি-ওয়েডিং পার্টির ছবি শেয়ার করলেন শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানি। তিনি পরিবারে স্বাগত জানান দিয়াকে। পূজা সোশ্যাল মিডিয়ায় দিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমাদের পাগল পরিবারে তোমাকে স্বাগত, সকলে তোমাকে খুব ভালবাসি’। এই পোস্টের কমেন্ট বক্সে লাভ ইমোজি দিয়ে পূজার প্রতি পালটা ভালবাসা উজার করে দিতে দেখা গেল দিয়াকেও। পার্টির শেষে, পাপারাৎজিদের লেন্সেবন্দি হন উড বি ব্রাইড। ক্যামেরার উলটো দিক থেকে ভেসে আসে শুভেচ্ছা বার্তা। যা শুনে লজ্জায় লাল হতে দেখা গেল দিয়াকে। এদিন সাদা রঙের লেস ড্রেস আর মাস্কে দেখা মিলল দিয়ার। শুধু পাপারাৎজিদের জন্য দাঁড়িয়ে পোজ দিলেন তাই নয়, ফ্যানেদের আবদার মেনে সেলফি তুলতেও দেখা গেল অভিনেত্রীকে। বেশ কয়েক মাস ধরেই দিয়া-বৈভবের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও বিয়ের খবর নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী বা তাঁর মুখপাত্র। কেবলমাত্র দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে বিয়ের সাদামাটা অনুষ্ঠান, বিয়ে নিয়ে কোনও লাইমলাইট চাইছেন না দিয়া। তবে নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে।

```