Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফাওয়াদ খানের প্রশংসা করে ট্রোলিংয়ের শিকার! পাল্টা জবাবে দিয়া মির্জা বললেন...

দিয়া মির্জার যে ভিডিওতি ভাইরাল হয়েছে সেটি বেশ কিছুদিন আগের।

ফাওয়াদ খানের প্রশংসা করে ট্রোলিংয়ের শিকার! পাল্টা জবাবে দিয়া মির্জা বললেন...

ফাওয়াদ খান, দিয়া মির্জা (ছবি-গুগল)

শেষ আপডেট: 24 April 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করে ট্রোলিংয়ের মুখে পড়তে হল ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জাকে (Dia Mirza Insta Story)। পহেলগাম হামলার জেরে ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খান অভিনীত বলিউড সিনেমা 'আবির গুলাল'। এই সময়েই দিয়া মির্জার এক সাক্ষাৎকারে ফাওয়াদকে নিয়ে বলা একটি মন্তব্য ভাইরাল হয়ে যায়। এরপরই নেটিজেনদের একাংশের রোষের মুখে দিয়া। অবশেষে এনিয়ে মুখ খুললেন তিনি।  

দিয়া মির্জার যে ভিডিওতি ভাইরাল হয়েছে সেটি বেশ কিছুদিন আগের। ফাওয়াদ ও তাঁর সিনেমা ঘিরে বিতর্কের জেরে তা-ই এখন ভাইরাল হয়ে গিয়েছে। আর দিয়াকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ। ওই সাক্ষাৎকারে 'আবির গুলাল'-এর হাত ধরে ফাওয়াদের বলিউডে ফেরা নিয়ে দিয়া বলেছিলেন, 'শিল্পকে কখনও ঘৃণার সঙ্গে মেলানো উচিৎ নয়। ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি আরও অনেককেই আগামী দিনে দেখতে পাব।'

এবার দিয়া মির্জা তাঁর ইনস্টা স্টোরিতে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে লিখেছেন, 'ভুল তথ্য দেওয়া বন্ধ করুন। গত ১০ এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম, ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগে। এখন অযথা আমার সেই কথার প্রচার করা বন্ধ করুন। এটি অত্যন্ত অনৈতিক।' 

২০১৬ সালে 'এ দিল হে মুশকিল' (Ae Dil Hai Mushkil) সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটিই ছিল বলিউডে তাঁর শেষ কাজ। প্রায় ৯ বছর পর বলিউডে কামব্যাক হত তাঁর। আরতি এস বাগদি পরিচালিত 'আবির গুলাল' সিনেমায় বাণী কাপুরের (Vaani Kapoor) বিপরীতে অভিনয় করেছেন তিনি। 

এপ্রিলের শুরুতে 'আবির গুলাল' সিনেমার টিজার সামনে আসতেই শুর হয় সমালোচনা। মূলত, একজন পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। ৯ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এবার পহেলগাম কাণ্ডের জেরেই ভারতে 'আবির গুলাল'-এর মুক্তি বাতিল করা হল, কেন্দ্রের তরফে এই খবর সামনে এসেছে। 


```