Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনে চমক! ‘ধুরন্ধর’-এর টিজারে অ্যাকশন অবতারে রণবীর, সঙ্গে মারকাটারি মাধবন-সঞ্জয়-অক্ষয়

‘ধুরন্ধর’ মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর। রণবীরের ক্ষেত্রে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জন্মদিনে চমক! ‘ধুরন্ধর’-এর টিজারে অ্যাকশন অবতারে রণবীর, সঙ্গে মারকাটারি মাধবন-সঞ্জয়-অক্ষয়

টিজারে রণবীর

শেষ আপডেট: 6 July 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের উপহার নিজেই নিজেকে দিলেন রণবীর সিং। রবিবার, ৬ জুলাই তাঁর জন্মদিনে সামনে এল বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। টিজারেই বাজিমাত করলেন অভিনেতা। রণবীরকে দেখা গেল একদম অন্যরকম লুকে।

২ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারে শুধুই ধুন্ধুমার অ্যাকশন আর থ্রিল। অনেকে বলছেন, এই ভিজ্যুয়াল স্টাইল ‘পাঠান’ বা ‘অ্যানিম্যাল’-এর মতো বলিউড ব্লকবাস্টারের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে তার মধ্যেই রণবীর নিজের মতো করে আলাদা জায়গা করে নিয়েছেন।

ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্না। রণবীরের পাশাপাশি মাধবনের লুকও ভাইরাল। অনেকেই বলছেন, তাঁর চেহারা ও উপস্থিতি খানিকটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মতো।

শশ্বত-এর সুরে তৈরি হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। গলা দিয়েছেন জাসমিন স্যান্ডলাস, সঙ্গে রয়েছেন র‍্যাপার হনুমানকাইন্ড। গান আর ব্যাকগ্রাউন্ড স্কোরে টিজারেই বাজিমাত এই ছবির।

জিও স্টুডিওজ প্রযোজিত এবং B62 স্টুডিওর ব্যানারে তৈরি ‘ধুরন্ধর’-এর গল্প গোপন অভিযানে যুক্ত একদল রহস্যময় পুরুষকে ঘিরে। লিখেছেন, পরিচালনা করেছেন ও প্রযোজনা করেছেন আদিত্য ধর। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধর।

‘ধুরন্ধর’ মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর। রণবীরের ক্ষেত্রে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে একাধিক ছবি মাঝপথে বন্ধ হয়ে যায়। মত পার্থক্যর কারণে পরিচালক প্রশান্ত বর্মার ‘রাক্ষস’ থেকেও সরে দাঁড়ান সম্প্রতি। তবে অনেকে বলছেন, অভিনেতার হাতে রয়েছে আরেকটি বড় প্রজেক্ট, ‘ডন ৩’, যেখানে শাহরুখ খানের পরে ডনের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে, পরিচালনায় ফারহান আখতার।


```