Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘ধুরন্ধর ২’ কি টোকা? কপিরাইট বিতর্কে এবার আদালতে ছুটলেন আদিত্য

১৫০০ কোটির ব্যবসা করা ‘ধুরন্ধর ২’ ঘিরে কপিরাইট বিতর্ক। পরিচালক সন্তোষ কুমারের অভিযোগ, তাঁর চিত্রনাট্য টোকা হয়েছে।

‘ধুরন্ধর ২’ কি টোকা? কপিরাইট বিতর্কে এবার আদালতে ছুটলেন আদিত্য

‘ধুরন্ধর ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 April 2026 18:47

দ্য ওয়াল ব্যুরো: প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar The Revenge)। ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের সাফল্য দেখেই সিনে-বাণিজ্য বিশ্লেষকরা আন্দাজ করেছিলেন, সিক্যুয়েলও দৌড়ে অনেক দূর যাবে। সেই ভবিষ্যদ্বাণী যে একেবারে সত্যি হতে চলেছে, তা প্রমাণ হয়ে গেল মাত্র দু’সপ্তাহের মধ্যেই। ১৯ মার্চ মুক্তির পর বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করে ‘ধুরন্ধর ২’ এখন কার্যত বক্স অফিসের শীর্ষে।

এই বিপুল সাফল্যের মাঝেই হঠাৎ করে সামনে এল বড়সড় বিতর্ক। পরিচালক সন্তোষ কুমার বিস্ফোরক অভিযোগ তুলেছেন— তাঁর সিনেমার চিত্রনাট্য চুরি করেই নাকি ‘ধুরন্ধর’ বানিয়েছেন আদিত্য ধর। তবে এই অভিযোগের পালটা জবাব দিতেও পিছপা হননি ব্লকবাস্টার পরিচালক।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্তোষ কুমার দাবি করেন, তিনি আদিত্য ধরের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি। পরে প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস-এর সঙ্গে কথা বললেও তারা জানায়, এই বিষয়ে ‘B62 স্টুডিওস’-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। সন্তোষের অভিযোগ, এরপর থেকেই প্রযোজকদের তরফে তাঁকে নানা ভাবে হেনস্তা করা হচ্ছে।

পরিচালকের দাবি, তাঁর ‘ডি-সাহেব’ ছবির চিত্রনাট্য থেকেই নাকি ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির গল্প নেওয়া হয়েছে। তাঁর কথায়, গল্পে এক তরুণের পরিবারের উপর সন্ত্রাস হামলার ঘটনা রয়েছে, এবং সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার লড়াই নিয়েই সিনেমার মূল কাহিনি। গল্পে দেখা যায়, প্রাক্তন সেনাপ্রধানের ছেলে হিসেবে নায়ক দশজনকে হত্যা করে গ্রেপ্তার হয়। পরে তার সাহসিকতায় মুগ্ধ হয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ‘র’-এর এজেন্ট হিসেবে পাকিস্তানে পাঠায়, যাতে সে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করতে পারে। গল্পে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। সন্তোষের দাবি, ‘ধুরন্ধর’-এর গল্পও একই পথে এগিয়েছে, যা দর্শকদের কাছে স্পষ্ট।

এখানেই থামেননি তিনি। তাঁর অভিযোগ, তাঁকে বারবার প্রশ্ন করা হচ্ছে কেন তিনি প্রকাশ্যে এই বিষয়টি তুলছেন এবং কেন ভিত্তিহীন অভিযোগ করছেন। সন্তোষ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন এবং এখন যা বলার আদালতেই বলা হবে।

অন্যদিকে, ‘ধুরন্ধর’ যে সম্পূর্ণভাবে আদিত্য ধরের মৌলিক গল্প, সে দাবিও জোরালো হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনের কাছে এই ছবির চিত্রনাট্য রেজিস্টার করেছিলেন আদিত্য ধর। অথচ সন্তোষ কুমার নিজেই জানিয়েছেন, তাঁর ‘ডি-সাহেব’ চিত্রনাট্যটি রেজিস্টার করা হয় ২০২৩ সালের নভেম্বর মাসে।

এই অভিযোগ সামনে আসার পরই আইনি পথে হাঁটেন আদিত্য ধর। বলিউড সূত্রে খবর, ইতিমধ্যেই সন্তোষ কুমারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, মিথ্যা অভিযোগের জেরেই এই পদক্ষেপ নিয়েছেন পরিচালক।

এখন দেখার, এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। ‘ধুরন্ধর’-এর বক্স অফিস সাফল্যের মাঝেই এই চিত্রনাট্য বিতর্ক বলিউডে নতুন করে আলোড়ন তুলেছে, এবং আগামী দিনে এই মামলার অগ্রগতি নিয়েই নজর থাকবে সিনে দুনিয়ার।


```