Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রয়াত ধর্মেন্দ্র, অভিনেতার জন্মদিনের জন্য ডবল সেলিব্রেশনের প্ল্যানিং চলছিল দেওল পরিবারে

সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের (Dharmendra Death News) বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুল্যান্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা।

প্রয়াত ধর্মেন্দ্র, অভিনেতার জন্মদিনের জন্য ডবল সেলিব্রেশনের প্ল্যানিং চলছিল দেওল পরিবারে

ধর্মেন্দ্র প্রয়াত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের (Dharmendra Death News) বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুল্যান্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা। একটি বলিউড নির্ভর (Bollywood News) ইনস্টাগ্রাম পেজ সেই ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তে ভাইরাল (Viral News) হয়ে যায়, আর উদ্বিগ্ন হয়ে ওঠেন কোটি কোটি ভক্ত। ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়াচ্ছে অভিনেতার বাসভবনের দরজায়, মেডিক্যাল টিম নেমে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। আর তার পরেই প্রশ্নের ঝড়—ধর্মেন্দ্র কি তবে ফের কোনও সমস্যায়?

পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল আপডেট নেই, তবে মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্র আর নেই (Dharmendra Death News)।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাচ্ছে তারকারা। সজল চোখে গাড়ি করে শ্মশানেও পৌঁছতে দেখা যায় হেমা মালিনীকে (Hema Malini)। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে  কথা বলতে চাননি পরিবারের কেউ। অভিনেতার বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

মাসের শুরুর দিকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। ৩১ অক্টোবর থেকে সেখানে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাঁর পরিবার জানিয়েছিল, বাড়িতেই চলবে দীর্ঘ পুনর্বাসন পর্ব। একইসঙ্গে অনুরোধ করেছিলেন, যেন কেউ অকারণ জল্পনা না করেন। ভক্তদের ভালবাসা ও উদ্বেগের জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল আন্তরিক কৃতজ্ঞতা।

এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার কথা খুব একটা সামনে আসেনি। এর আগে তাঁর মৃত্যুসংবাদ রটায় পরিবারের তরফ থেকেও সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে এ দিন সকাল থেকেই বাড়ির সামনে ভিড়। সূত্র জানাচ্ছে, তিনি আর নেই। তবে পরিবারের তরফ থেকে অফিসিয়াল বিবৃতির অপেক্ষা করছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল।


```