Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইয়ে দিল তুম বিন কহি লগতা নেহি, তনুজার চেয়েও বেশি জমেছিল ধর্মেন্দ্র-জয়ললিতার কেমিস্ট্রি

১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল নাদিয়াদওয়ালার প্রযোজিত ছবি ইজ্জত। লতা মঙ্গেশকর ও মহম্মদ রফির কন্ঠে সে ছবিতে অন্যতম রোম্যান্টিক গান ছিল—‘ইয়ে দিল তুম বিন কহি লাগতা নেহি...’। যে গান আজও অমলিন ও চিরনতুন। এতটাই যে আকছার ফেসবুক রিল বা ইনস্টা রিলে একেবারে নতুন প্রজন্মকেও দেখা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে।

ইয়ে দিল তুম বিন কহি লগতা নেহি, তনুজার চেয়েও বেশি জমেছিল ধর্মেন্দ্র-জয়ললিতার কেমিস্ট্রি

‘ইয়ে দিল তুম বিন কহি লাগতা নেহি...'

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে বলিউডে যে সব গান রিলিজ হয়েছে, তার মধ্যে কতগুলো পঞ্চাশ বছর পরেও মানুষ মনে রাখবে কিনা বলা মুশকিল (Dharmendra Songs) । ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল নাদিয়াদওয়ালার প্রযোজিত ছবি ইজ্জত। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও মহম্মদ রফির (Mohammed Rafi) কন্ঠে সে ছবিতে অন্যতম রোম্যান্টিক গান ছিল- ‘ইয়ে দিল তুম বিন কহি লাগতা নেহি...’ (Yeh Dil Tum Bin Kahin Lagta Nahin)। যে গান আজও অমলিন ও চিরনতুন। এতটাই যে আকছার ফেসবুক রিল বা ইনস্টা রিলে একেবারে নতুন প্রজন্মকেও দেখা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে।

তনুজার সঙ্গে ধর্মেন্দ্রকে (Dharmendra) মানিয়েছিলও বেশ। তবে অনেকেই হয়তো জানেন না ছবিতে আরও এক নায়িকা ছিলেন। তিনি জয়ললিতা (Jayalalithaa)। রাজনীতিতে এসে তামিলনাড়ুর আম্মা হয়ে উঠেছিলেন যে জয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিন’দফায়।

তনুজার তুলনায় এই ছবিতে ধর্মেন্দ্র (Dharmendra) ও জয়ললিতার কেমিস্ট্রি নিয়েই সেই সময়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। ইজ্জত ছিল জয়ললিতার অভিনীত প্রথম ও শেষ হিন্দি ছবি, যেখানে ঠিকঠাক রোল পেয়েছিলেন তিনি। তার আগে মন-মৌজ ছবিতে মাত্র তিন মিনিটের একটা রোল পেয়েছিলেন জয়া।

এই ছবিতে গানগুলি সবকটাই লিখেছিলেন শাহির লুধিয়ানভি। তাঁর গান যেন ছিল কবিতার মতোই। বড় মধুর ছিল তাঁর শব্দচয়ন (Yeh Dil Tum Bin Kahin Lagta Nahin)। গানে সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ধর্মেন্দ্র (Dharmendra) লিপে সবকটি গান গেয়েছিলেন মহম্মদ রফি। আর মেহমুদের লিপে গানগুলি গেয়েছিলেন মান্না দে।

ইজ্জতের মূল গল্পটি ছিল দুলাল গুহর লেখা। বরিশালের বাঙাল ছিলেন তিনি। তাঁর মূল সেই গল্পের উপরেই চিত্রনাট্য লিখেছিলেন রাজেন্দ্র সিং বেদী।

ইজ্জত ছবিতে আসলে ডবল রোল ছিল ধর্মেন্দ্রর। এক ধর্মেন্দ্র মানে ‘শেখর’। আদিবাসী পরিবারে তিনি বেড়ে উঠেছিলেন। আর এক ধর্মেন্দ্র দিলীপ সিং। যাঁর বেড়ে ওঠা জমিদার পরিবারে। পরে দিলীপের নায়েব মশাই হন শেখর। তারপর দিলীপের কথাতেই শেখর নিজেকে দিলীপ পরিচয় দিয়ে প্রেম শুরু করেন তনুজা তথা দীপার সঙ্গে। আবার শেখরের প্রেম হয় আদিবাসী মেয়ে ঝুমকির সঙ্গে। এই ঝুমকির চরিত্রেই অভিনয় করেছিলেন জয়ললিতা।

তবে মোটের উপর ছবিটি বাণিজ্যিকভাবে খুব যে সফল হয়েছিল তা নয়। তবে জয়ললিতা এরপর দক্ষিণেই তুলনায় আরও বিগ বাজেটের ছবিতে অভিনয় শুরু করেন। বলিউডে থেকে গেছে তাঁর অভিনীত একটিই সিনেমা। যে ছবির কথা অনেকেই মনে রাখেননি। শুধু কিছু গান চিরসবুজ হয়ে থেকে গেছে।


```