Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইক্কিস'-এর পোস্টার রিলিজের খানিক পরেই ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ! ডিসেম্বরেই ছবি মুক্তির কথা

বড়দিনে মুক্তি পেতে চলা এই ছবিকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল দর্শকমহলে, তাতে পড়েছে শোকের প্রলেপ (Ikkis poster Dharmendra)।

'ইক্কিস'-এর পোস্টার রিলিজের খানিক পরেই ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ! ডিসেম্বরেই ছবি মুক্তির কথা

'ইক্কিস' ছবির পোস্টারে ধর্মেন্দ্র। গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: আজই প্রকাশ্যে এসেছে বলিউড ছবি ‘ইক্কিস’-এর নতুন পোস্টার (Ikkis new poster)। ছবির এই বিশেষ পোস্টারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র (Bollywood superstar Dharmendra)। এদিকে সোমবার দুপুরেই মৃত্যু হয়েছে প্রবীণ এই অভিনেতার (Dharmendra death news)। মহীরূহের জন্মদিনের আগেই শোকের আবহে মুড়েছে বলিউড। বড়দিনে মুক্তি পেতে চলা এই ছবিকে (Ikkis release in December) ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল দর্শকমহলে, তাতে পড়েছে শোকের প্রলেপ।

নির্মাতাদের কথায়, “Fathers raise sons. Legends raise nations.” - এই লাইনেই রয়েছে ছবির আবহ। ভারতীয় সিনেমার এই মহীরূহকে এমন এক চরিত্রে দেখা যাবে, যেখানে আবেগ, দায়িত্ব আর নীরব এক শক্তির ছাপ জ্বলজ্বল করছে। নির্মাতারা লেখেন, “ধর্মেন্দ্রজির উত্তরাধিকার এবার মিলিত হচ্ছে দেশের সবচেয়ে কমবয়সি পরমবীর চক্র প্রাপকের উত্তরাধিকারের সঙ্গে।”

নতুন পোস্টারে ধর্মেন্দ্রকে দেখা যাচ্ছে শক্ত অথচ সংযত অভিভাবকের ভূমিকায়। তাঁর চরিত্রটি হল দ্বিতীয় লেফটেন্যান্ট অরুণ খেতরপালের বাবা। পোস্টারে লেখা ট্যাগলাইন -“ওহ ইক্কিস কা ইক্কিস কা হি রহেগা”, যা সরাসরি স্মরণ করিয়ে দেয় অরুণ খেতরপালের বয়স, মাত্র ২১, যখন তিনি দেশের জন্য আত্মবলিদান দেন। ছবির কেন্দ্রীয় ভাবনাটিও ঘুরছে সেই অমর বয়স, সেই অটল সাহসকে ঘিরে।

ইনস্টাগ্রামে পোস্টার প্রকাশের পাশাপাশি নির্মাতারা ছবির মুক্তির তারিখও জানিয়ে দেন। তাঁদের বার্তা, “On 25th December, bravery marches into cinemas. Witness the untold true story of Second Lieutenant Arun Khetarpal, India’s youngest Param Vir Chakra hero.” সঙ্গে ছিল #IkkisTrailerOutNow হ্যাশট্যাগ। স্পষ্টভাবেই ছবিটি জাতীয় সাহস-গৌরবকে সম্মান জানাতে চলেছে।

মাডডক ফিল্মস প্রযোজিত ‘ইক্কিস’ পরিচালনা করছেন ‘অন্ধাধুন’ খ্যাত শ্রীরম রাঘবন। চিত্রনাট্য লিখেছেন শ্রীরম রাঘবন, অরিজিৎ বিশ্বাস এবং পূজা লাধা সূরতি - যাঁদের আগের কাজ ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

২০২৩ সালে ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখা অগস্ত্য নন্দা এবার ফুটিয়ে তুলবেন অরুণ খেতরপালের অসাধারণ জীবনকাহিনি। ১৯৭১-র ইন্দো-পাক যুদ্ধে, বাসন্তর যুদ্ধক্ষেত্রে মাত্র ২১ বছর বয়সে শহিদ হন অরুণ। আজও তিনিই দেশের তরুণতম পরমবীর চক্র প্রাপক।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত এবং সিকন্দর খেরকেও। সব মিলিয়ে, দেশপ্রেম, আবেগ আর যুদ্ধের বীরত্ব - এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে ‘ইক্কিস’ ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশার তালিকায় জায়গা করে নিয়েছে।

পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল আপডেট নেই, তবে মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্র আর নেই।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাচ্ছে তারকারা। সজল চোখে গাড়ি করে শ্মশানেও পৌঁছতে দেখা যায় হেমা মালিনীকে। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে  কথা বলতে চাননি পরিবারের কেউ। অভিনেতার বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 


```