Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্মশানে পৌঁছলেন হেমা মালিনী, ধর্মেন্দ্রর বাড়ির সামনে ভিড় বাড়ছে তারকাদের, রইল ভিডিও

 পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল আপডেট নেই, তবে মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্র আর নেই। 

 শ্মশানে পৌঁছলেন হেমা মালিনী, ধর্মেন্দ্রর বাড়ির সামনে ভিড় বাড়ছে তারকাদের, রইল ভিডিও

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল আপডেট নেই, তবে মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্র আর নেই। 

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাচ্ছে তারকারা। সজল চোখে গাড়ি করে শ্মশানেও পৌঁছতে দেখা যায় হেমা মালিনীকে। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে  কথা বলতে চাননি পরিবারের কেউ। অভিনেতার বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

মাসের শুরুর দিকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। ৩১ অক্টোবর থেকে সেখানে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাঁর পরিবার জানিয়েছিল, বাড়িতেই চলবে দীর্ঘ পুনর্বাসন পর্ব। একইসঙ্গে অনুরোধ করেছিলেন, যেন কেউ অকারণ জল্পনা না করেন। ভক্তদের ভালবাসা ও উদ্বেগের জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল আন্তরিক কৃতজ্ঞতা।

এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার কথা খুব একটা সামনে আসেনি। এর আগে তাঁর মৃত্যুসংবাদ রটায় পরিবারের তরফ থেকেও সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে এ দিন সকাল থেকেই বাড়ির সামনে ভিড়। বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। সূত্র জানাচ্ছে, তিনি আর নেই। তবে পরিবারের তরফ থেকে অফিসিয়াল বিবৃতির অপেক্ষা করছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল।


```