Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাতির বিয়ে, সঙ্গীত অনুষ্ঠানে পাল্লা দিয়ে নাচলেন বলিউডের 'হি ম্যান' ধর্মেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বিয়ের সানাই বেজেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে চলছে তারই অনুষ্ঠান। রোকা হয়ে গিয়েছে দিনকয়েক আগেই। শুক্রবার ছিল সঙ্গীত। এরপর আগামী রবিবার, ১৮ জুন দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পরবেন সানি দে

নাতির বিয়ে, সঙ্গীত অনুষ্ঠানে পাল্লা দিয়ে নাচলেন বলিউডের 'হি ম্যান' ধর্মেন্দ্র

শেষ আপডেট: 17 June 2023 07:18

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বিয়ের সানাই বেজেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে চলছে তারই অনুষ্ঠান। রোকা হয়ে গিয়েছে দিনকয়েক আগেই। শুক্রবার ছিল সঙ্গীত। এরপর আগামী রবিবার, ১৮ জুন দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পরবেন সানি দেওলের ছেলে করণ দেওল। আর সেই আনন্দে সঙ্গীত অনুষ্ঠানে নেচে মাতিয়ে দিলেন দাদু ধর্মেন্দ্র। দাদু-নাতি মিলে একসঙ্গে নাচলেন বিখ্যাত গান ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ গানে।

এই বয়সে এসেও যেভাবে নাতির সঙ্গে পাল্লা দিয়ে নাচ করলেন বর্ষীয়ান অভিনেতা, তা দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের। ৮৭ বছর বয়সেও যে এভাবে কামাল করবেন ধর্মেন্দ্র, তা যেন ভাবতে পারেননি অনেকেই। বয়সের ভারে এখন ঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না ধর্মেন্দ্র। তবে নাতির বিয়েতে তাঁকে নাচ থেকে দূরে সরিয়ে রাখা যায়নি। এক জায়গাতে দাঁড়িয়েই নিজের সিনেমার হিট গানে সবার সঙ্গে তাল মেলান তিনি।

উল্লেখ্য, প্রয়াত পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশা আচার্য। তাঁর সঙ্গেই দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন সানি দেওলের পুত্র করণ। সম্প্রতি দু’বাড়ির সম্মতিতে তাঁদের বিয়ে ঠিক হয়। তারপর থেকেই চলছে একের পর এক অনুষ্ঠান। দাদু ধর্মেন্দ্র থেকে শুরু করে কাকা ববি দেওল, অভয় দেওল-সহ গোটা পরিবার উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। শুক্রবার সেখানেই সঙ্গীতের অনুষ্ঠান চলার সময় নাচ করে গোটা দেওল পরিবার।

এদিকে ধর্মেন্দ্রকে এভাবে নাচতে দেখে কমেন্টে অনেকেই তাঁর তারিফ করেন একজন লেখেন, ‘নাতির বিয়েতে দাদু নাচ করছেন, এর থেকে বড় আনন্দের মুহূর্ত আর কীই বা হতে পারে?’ আর একজন লিখেছেন, ‘ধর্মেন্দ্রজি এই বয়সেও আগের মতোই সাবলীল। ভগবানের কাছে প্রার্থনা করি, উনি সুস্থ থাকুন।’ আরও এক নেটিজেন সেই পোস্টের তলায় কমেন্ট করেন, ‘দাদু-নাতির এই বন্ডিংটা সেরা। ধর্মেন্দ্রজি আপনি মহান! ভাল থাকুন।’

‘তোর বাবার তেল, তোর বাবারই লঙ্কা জ্বলবে!’ আদিপুরুষের মুখের ভাষায় চটেছেন প্রেম সাগর


```