Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বক্সঅফিসে বিরাট সাফল্যের পর ‘ধড়ক ২’ এবার ওটিটি-তে, কবে থেকে দেখা যাবে ছবিটি?

১ অগস্ট মুক্তির পরেই আলোচনায় ‘ধড়ক ২’। এবার ওটিটি-তে আসছে সিদ্ধার্থ চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ছবি। জানুন কবে থেকে দেখা যাবে।

বক্সঅফিসে বিরাট সাফল্যের পর ‘ধড়ক ২’ এবার ওটিটি-তে, কবে থেকে দেখা যাবে ছবিটি?

ধড়ক ২

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 September 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: ১ অগস্ট মুক্তির পর থেকেই আলোচনায় ছিল সিদ্ধার্থ চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত রোমান্টিক ড্রামা ধড়ক ২। মাত্র দুই মাসের ব্যবধানেই এবার এই ছবি পৌঁছে যাচ্ছে ওটিটি দুনিয়ায়।

নেটফ্লিক্স ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে তাদের প্ল্যাটফর্মে স্ট্রিম করা যাবে ছবিটি। সেই উপলক্ষে পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “দো দুনিয়া, দো দিল ঔর বাস এক ধড়ক।”

খবরটি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভেসে গেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “বাহ, অসাধারণ খবর।” আরেকজনের মন্তব্য, “বড় পর্দায় দেখতে পারিনি, এবার সুযোগ মিস করব না।” কেউ আবার জানাচ্ছেন, কেবল অভিনেতাদের অভিনয় দেখার জন্যই অধীর আগ্রহে ছিলেন।

Dhadak 2': Bollywood Finally Sees Caste | The Juggernaut

২০১৮ সালে ঈশান খট্টর ও জাহ্নবি কাপুরকে নিয়ে প্রথম ধড়ক বানানো হয়েছিল। সেই ছবিতে জাতপাতের কারণে এক প্রেমকাহিনীর মর্মান্তিক সমাপ্তি দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। নতুন ছবিতেও একই সামাজিক সমস্যা উঠে এসেছে। সমাজ যতই এগোচ্ছে, জাতপাতের বিভাজন এখনো প্রেমকে শিকলে বেঁধে রাখে, ধড়ক ২ সেই বাস্তবতাই তুলে ধরেছে।

সিনেমায় দুই তরুণ-তরুণীর প্রেমকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কাহিনি, যেখানে জাতপাতই হয়ে ওঠে প্রধান অন্তরায়। সিদ্ধার্থ ও তৃপ্তির অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২২.৪৫ কোটি টাকা, যার মধ্যে কেবল ভারত থেকেই আয় হয়েছে ২৬.৯ কোটি টাকা।


```