Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেবের দাড়ি নয়, নেটপাড়ার নজর রঘু ডাকাতের আন্ডারগার্মেন্টে

দেবের এই হট লুক ছাড়িয়ে নজর কেড়েছে এক অন্য জিনিস—তাঁর অন্তর্বাসের ব্র্যান্ড! ছবি দেখেই নেটিজেনদের প্রশ্ন, ‘দাম কত আপনার আন্ডারওয়্যারের?’

দেবের দাড়ি নয়, নেটপাড়ার নজর রঘু ডাকাতের আন্ডারগার্মেন্টে

দেব

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: হাতে ট্রিমার, আয়নার সামনে দাঁড়িয়ে টলিউড সুপারস্টার দেব! শার্টলেস অবস্থায়, তাই সিক্সপ্যাক অ্যাবস ঝলমল করছে ক্যামেরায়। তবে দেবের এই হট লুক ছাড়িয়ে নজর কেড়েছে এক অন্য জিনিস—তাঁর অন্তর্বাসের ব্র্যান্ড! ছবি দেখেই নেটিজেনদের প্রশ্ন, ‘দাম কত আপনার আন্ডারওয়্যারের?’

এমনিতেই দেবের সাম্প্রতিক লুক নিয়ে ফের শোরগোল নেটপাড়ায়। দাড়ি রেখেই তাঁকে ইদানিং বেশ কয়েকটা সিনেমায় দেখা গিয়েছে। ‘প্রজাপতি’, ‘বাঘা যতীন’ কিংবা ‘প্রধান’—প্রতিটি ছবিতেই তাঁর গম্ভীর দাড়িওয়ালা চেহারা ইতিমধ্যেই জনপ্রিয়। সেই চেনা লুকেই মানিয়ে গিয়েছিলেন দর্শকের চোখে। এক কথায় 'অ্যাঙরি ইয়াং ম্যান'।

কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন দেব। সেখান থেকে জানা যায় এই লুক পাল্টাতে চান অভিনেতা। ১০ মাস পরে দাড়ি কাটছেন। শার্টলেস সেই ছবিতে তাঁকে দেখা গিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে, হাতে ট্রিমার নিয়ে পোজ দিচ্ছেন ক্যামেরায়। দাড়ি কাটারই প্রস্তুতি আর কী! কিন্তু অনুরাগীদের চোখ আটকে গেল অন্য এক জায়গায়।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠা ছবিতে দেবের সিক্স প্যাক অ্যাবস তো নজর কাড়ছেই, তবে ট্রাউজারের ওপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর অন্তর্বাসের ব্যান্ড। আর তাতেই শুরু হয়েছে চর্চা।

নেটিজেনদের একাংশের কৌতূহল এখন দেবের জিম রুটিন নয়, বরং তাঁর আন্ডারগারমেন্টের দামের দিকে! কেউ লিখেছেন, “দাম কত আপনার অন্তর্বাসের?” আবার কেউ মজার ছলে বলেছেন, “আমার তো সবার আগে আন্ডারওয়্যারের দিকেই নজর গেল।'' কেউ আবার বলছেন, ''এম্পোরিও আরমানির অন্তর্বাস পরেছেন, একটু তো দেখাবেনই।''

নেটপাড়ার যখন এতই কৌতূহল—তখন একটু বাজারদর জানাই যাক! দেবের অন্তর্বাসের ব্র্যান্ড ‘এম্পোরিও আরমানি’। এই আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের অন্তর্বাসের দাম শুরু হয় প্রায় ২ হাজার টাকা থেকে। তবে সেটাই শেষ নয়—মডেল আর ফেব্রিকের উপর নির্ভর করে এই দাম পৌঁছতে পারে ১৫ হাজার বা তারও বেশি। আর যদি একেবারে প্রিমিয়াম লাইন থেকে পছন্দ করেন, তাহলে ২০ হাজার টাকার গণ্ডিও অনায়াসে পেরিয়ে যেতে পারে সেই আন্ডারগারমেন্ট! তাহলে এবার দেবের অন্তর্বাসের দাম কত, সেটার হিসেব কষে নেওয়ার দায়িত্ব রইল আপনারই কাঁধেই!


```