প্রচার শেষ, ছবি মুক্তিও হয়ে গিয়েছে। এরই মধ্যে দেবের ওই দুটি লাইন ভক্তমনে সৃষ্টি করেছে নানা ধরনের জল্পনা-- 'এই তো শুরু, এখনও অনেক কিছু বাকি?" কী বাকি? এই প্রশ্নই এখন সকলের মনে।
.png.webp)
শেষ আপডেট: 14 August 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ বৃহস্পতিবার নাকি 'ধূমকেতু দিবস'। দশ বছর ধরে মুক্তি না পাওয়া কষ্টের সেলিব্রেশনের দিন। ভোর থেকেই হলে ভিড় 'দেশু' ভক্তদের। একইসঙ্গে চোখে জলও। কেন? ক্লাইম্যাক্সটাই যে এরকম।
এরই মধ্যে দেবের একটি পোস্ট উস্কে দিল নতুন জল্পনা। সামাজিক মাধ্যমে এ দিন তিনি লেখেন, "সকলকে অনেক ধন্যবাদ জানাই ধূমকেতুকে বাংলা সিনেমার সবচেয়ে বড় ওপেনিং দেওয়ার জন্য। এত ভাল রিভিউ দেওয়ার জন্য। এই তো সবে শুরু, পিকচার অভি বাকি হ্যায়।" তিনি আরও যোগ করেন, "সব শেষে এটাই বলব ধূমকেতুকে এত বছর ধরে বাঁচিয়ে রাখার জন্যও অনেক ধন্যবাদ।"
প্রচার শেষ, ছবি মুক্তিও হয়ে গিয়েছে। এরই মধ্যে দেবের ওই দুটি লাইন ভক্তমনে সৃষ্টি করেছে নানা ধরনের জল্পনা-- 'এই তো শুরু, এখনও অনেক কিছু বাকি?" কী বাকি? এই প্রশ্নই এখন সকলের মনে।
প্রযোজক রানা সরকার জানিয়েছেন, এই ছবি ৩০ কোটি পার হলে আবার 'দেশু' জুটিকে পর্দায় নিয়ে আসবেন তিনি। কিন্তু ৩০ কোটি কি আর মুখের কথা? ওদিকে প্রায় আড়াই হাজার দর্শকের সামনে গত ৪ অগস্ট দেব-শুভশ্রীও জানিয়েছেন এক সঙ্গে কাজ করতে তাঁদের কোনও অসুবিধে নেই।
টলিপাড়ার গোপন খবর, এমনটা নাকি সত্যিই হতে পারে খুব তাড়াতাড়ি। শুধু দেব-শুভশ্রীই নয়, থাকতে পারেন আরও এক বড় তারকাও। ম্যানিফেস্টেশন নাকি সত্যি হয়, আর স্বপ্ন?