Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটায় ছিমছাম আয়োজন দেব-দীপালির, রুক্মিণী শোনালেন খুশির খবর!

ভাইফোঁটার সকালে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে দেখা গেল একেবারে অন্য রূপে। সাজসজ্জাহীন, নেই সোনার থালা বা ডিজাইনার সাজ। 

ভাইফোঁটায় ছিমছাম আয়োজন দেব-দীপালির, রুক্মিণী শোনালেন খুশির খবর!

দেব-দিপালী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 October 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটার সকালে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে দেখা গেল একেবারে অন্য রূপে। সাজসজ্জাহীন, নেই সোনার থালা বা ডিজাইনার সাজ। ভাঁজ করা একটি সাধারণ মাদুরের উপর বসে রয়েছেন তিনি। সামনে ছোট্ট একটি থালা—তাতে কয়েকটা কাজু বরফি, চন্দনের বাটি আর প্রদীপের আলো। এতটুকুই সাজ ভাইফোঁটার। সরল, অথচ তাতে মিশে আছে বোন দীপালির এক গভীর মমতা। এই ছবিই ছুঁয়ে গেছে হাজারো অনুরাগীর মন।

একজন অনুরাগী লিখেছেন, “খ্যাতি বা গ্ল্যামার জগতের চাকচিক্য যে দেবকে ছুঁতে পারেনি, এই ছবিই তার প্রমাণ।” সত্যিই, দেবের জীবনের সবচেয়ে সুন্দর দিকগুলির একটি হল তাঁর পারিবারিক টান—যা তিনি লুকিয়ে রাখেন না কখনও। মা-বাবা আর বোনের সঙ্গে তাঁর মুহূর্তের ছবি তিনি প্রায়ই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

দেবের পারিবারিক জীবন সাধারণ। বাকিদের মতোই। সেই সরল জীবনের কথাই যেন জীবন্ত হয়ে উঠল ভাইফোঁটার এই ছবিতে—যেখানে এক তারকা নয়, দেখা মিলল এক সাধারণ ছেলের, যে ভালোবাসে তাঁর পরিবারের সঙ্গে এই নিরাভরণ মুহূর্তগুলোকে।
কিছু দিন আগেই দেব তাঁর পরিবারকে নিয়ে ফিরেছেন দুবাই থেকে। সেখানে ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শন ছিল। কিন্তু কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের প্রতি টান যেন একটুও কমেনি। দুবাইয়ের মরুভূমি থেকে আবুধাবির রাস্তাঘাট—সব জায়গায় মা-বাবা, বোনকে সঙ্গে নিয়ে ঘুরেছেন অভিনেতা।

 

অন্য দিকে, দেব যখন কলকাতায় ভাইফোঁটা নিচ্ছেন, তখন তাঁর প্রিয়তমা রুক্মিণী মৈত্র ছিলেন দিল্লিতে দাদার বাড়িতে। ভাইঝির জন্মদিনের আনন্দে আর ভাইফোঁটার সকালে তিনি মেতে উঠেছিলেন নিজের পরিবারের সঙ্গে। মা মধুমিতা মৈত্রও ছিলেন সেখানে। হাসিখুশি একগুচ্ছ ছবি ভাগ করেছেন রুক্মিণী, জানিয়েছেন—দাদা দিল্লিতে কিনেছেন তাঁর তৃতীয় বাড়ি।

পরিবারের সঙ্গে রুক্মিণী মৈত্র।

দু’জনেই—দেব আর রুক্মিণী—নিজ নিজ পরিবারের সঙ্গে ব্যস্ত ছিলেন ভালোবাসার বন্ধনে। যেন দু’টি সমান্তরাল গল্প—একদিকে মাদুর পেতে সাজানো সাধারণ থালা, অন্যদিকে ভাইঝির মুখে হাসি। তারকাদের ঝলমলে জীবনের আড়ালে এই সহজ, সাধারণ মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়—চাকচিক্যের আলোর বাইরে যে ভালোবাসা থাকে, সেটাই আসল আলো। ভাইফোঁটার সকালে দেব ও রুক্মিণী দু’জনেই সেই আলোর হাত ধরেই ফিরলেন নিজেদের ঘরে—যেখানে নেই গ্ল্যামারের গ্লিটার, আছে কেবলই পরিবারের উষ্ণতা আর আপনজনের ছোঁয়া।


```