Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অভিমান ভুলে ১০ বছর পর প্রেমের ছবিতে দেব-শুভশ্রী! প্রযোজনায় কে?

অবশেষে সবটা হল! ভক্তদের চোখে জল! এমনটাই তো চেয়েছিলেন তাঁরা। 'দেশু' ফিরছে আবারও। 'ধূমকেতু'র পর আবারও বড় পর্দায় আসছেন দেব-শুভশ্রী জুটি। 

অভিমান ভুলে ১০ বছর পর প্রেমের ছবিতে দেব-শুভশ্রী! প্রযোজনায় কে?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 January 2026 20:04

দ্য ওয়াল ব্যুরো: উড়ো খবর এসেছিল বটে, তবে এমনটা যে সত্যিই বাস্তবে পরিণত হবে তা কল্পনাও করতে পারেননি কেউই। বিশেষত শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে 'হ্যাঁ' তে 'হ্যাঁ' মেলাবেন তা নিয়েও সংশয় ছিল । তবে অবশেষে সবটা হল! ভক্তদের চোখে জল! এমনটাই তো চেয়েছিলেন তাঁরা। 'দেশু' ফিরছে আবারও। 'ধূমকেতু'র পর আবারও বড় পর্দায় আসছেন দেব-শুভশ্রী জুটি। আগামী পুজোতেই মুক্তি পাবে এই ছবি। প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। 

পেজ থ্রি-তে এই মুহূর্তে এটিই সবচেয়ে বড় খবর। তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, দীর্ঘদিন কথা বলেননি তাঁরা। 'ধূমকেতু'র প্রচারের সময় সেই অভিমান ভুলে ফের এক হলেও ইনোসেন্স-বিতর্কে দগ্ধ হয়েছিলেন দু'জনেই। কথা বন্ধ ছিল। কিন্তু দিনের শেষে জিতে যায় পেশাদারিত্ব। জিতে যায় বাংলা ছবির পাশে থাকার অঙ্গীকার। ফিরছেন তাঁরা ৭ নম্বর ছবি নিয়ে। নাম এখনও ঠিক হয়নি। তবে দ্য ওয়াল আপনাকে জানাচ্ছে প্রযোজনায় আপাতত দেবের সংস্থাই রয়েছে। 

তাঁদের বিচ্ছেদ হয়েছে বহু বছর। বহু বছর তাঁরা কথা বলেননি। তবে দেব-শুভশ্রী জুটির উন্মাদনা যে ভক্তদের মধ্যে এখনও বিপুল পরিমাণে রয়েছে সে প্রমাণ নজরুল মঞ্চেই পাওয়া গিয়েছিল। তাঁদের অনুরাগ, রাগ, অভিমান, ব্লক-আনব্লকের সাক্ষী হয়েছিলেন হাজার-হাজার মানুষ। আর এখানেই দেবের ইউএসপি। তিনি দর্শকের পছন্দ বোঝেন। তবে তিনি চাইলেই তো আর হল না, শুভশ্রীকেও রাজি হতে হবে। কথা বন্ধ ছিল তাঁদের, দ্বিতীয় পর্যায়েও। সম্প্রতি পরমব্রতের ছেলের অন্নপ্রাশনে দু'জনের আবার দেখা। শুভশ্রীকে দেখে দেবের ঠাট্টা সেই ইনোসেন্স নিয়েই! এরপরেই ঘটল এই মিরাকল! দেবের ঘোষণা দেশু আসছে। 

বাংলা ছবির ক্ষেত্রে নিঃসন্দেহে এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত। তবে চাপে পড়তে পারে ২০২৬-এর পুজোর বাকি ছবিগুলি। এই পুজোয় মুক্তি পেতে চলেছে জিতের ছবি 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। আসছে বহুরূপীও! এরই মাঝে দেশুর ছবি! বাকি প্রযোজকদের শিয়রে শমন? উঠছে প্রশ্ন।


```