Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জিনাত, শাবানার মতো তারকাদের নিয়েও চূড়ান্ত ফ্লপ হয় দেব আনন্দের এই ছবি, লোকসান হয় অনেক টাকার

বলিউড কিং দেব আনন্দের ‘ইশ্‌ক ইশ্‌ক ইশ্‌ক’ ছবিটি জিনাত আমান ও শাবানা আজমির মতো তারকাদের সঙ্গেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। ছবিতে বিপুল টাকা বিনিয়োগের পরও বড় লোকসান হয়।

 

জিনাত, শাবানার মতো তারকাদের নিয়েও চূড়ান্ত ফ্লপ হয় দেব আনন্দের এই ছবি, লোকসান হয় অনেক টাকার

কোন ছবি?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 August 2025 21:14

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ইতিহাসে অনেক কিংবদন্তি রয়েছেন, কিন্তু দেব আনন্দ তাঁদের মধ্যে একজন আলাদা স্থান অধিকার করেছেন। জনপ্রিয় অভিনেতা দেব আনন্দ আজও দর্শকের মনে অমলিন। সম্প্রতি তাঁর ভাগ্নে ও পরিচালক শেখর কাপুর বললেন, দেব আনন্দ কিভাবে জীবনের বড় ধাক্কা পেয়ে হতাশ না হয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন।

শেখর কাপুর ফিল্মফেয়ারের ইউটিউব চ্যানেলে জানান, ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশ্‌ক ইশ্‌ক ইশ্‌ক’ ছবিতে দেব আনন্দ নিজের সমস্ত টাকা বিনিয়োগ করেছিলেন। তিনি প্রিমিয়ারে গিয়েছিলেন কারণ তাঁরও ছবিতে একটি ছোট চরিত্র ছিল। প্রিমিয়ারের পর জানা যায়, দর্শকরা মাঝপথেই সিনেমা হল ছেড়ে যাচ্ছেন।

শেখর বলেন, “শুরুতে দেব আনন্দের মুখের ভাব অনেক বদলালো। বুঝতে পারলেন সব টাকা হারিয়েছেন। তারপর পাঁচ মিনিটের জন্য বাথরুমে গিয়ে ফিরে এসে বললেন, ‘শেখর, চল, নতুন একটা ছবি বানাই, আইডিয়া আমার মাথায় এসেছে।’ তিনি এই মানসিক শক্তি দেখিয়ে সবাইকে শিক্ষা দিয়েছেন।”

আরেকটি ঘটনা শেয়ার করে শেখর জানালেন, একবার নাস্তার সময় দেব আনন্দ প্রযোজককে জিজ্ঞেস করেছিলেন, ছবি বানাতে কী কী বিক্রি করতে হয়েছে। প্রযোজক বললেন, স্ত্রী গয়না থেকে শুরু করে বাড়িও বিক্রি করতে হয়েছে। দেব আনন্দ হেসে বলেছিলেন, “ভাল হয়েছে, এভাবেই তো ছবি তৈরি হয়।”

‘ইশ্‌ক ইশ্‌ক ইশ্‌ক’ ছবিটি দেব আনন্দ নিজেই পরিচালনা করেছিলেন। এতে অভিনয় করেছেন শাবানা আজমি, জিনাত আমান, জীবন ও কবীর বেদি। সঙ্গীত পরিচালনা করেছিলেন আর. ডি. বর্মন।
 


```