Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'সাইয়ারা' দেখে সাধারণ দর্শকদের মতো হাউ হাউ করে কাঁদলেন ববি দেওল, বললেন, '৮ বছর ধরে..'

'সাইয়ারা' দেখে আবেগে ভেসে গেলেন ববি দেওল। আহান পান্ডের ডেবিউ ফিল্মে মুগ্ধ হয়ে কী বললেন?

'সাইয়ারা' দেখে সাধারণ দর্শকদের মতো হাউ হাউ করে কাঁদলেন ববি দেওল, বললেন, '৮ বছর ধরে..'

ববি দেওল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 August 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ডেবিউ করা নায়ক আহান পান্ডের প্রথম ছবি 'সাইয়ারা' মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ছবিটি ৫০০ কোটির বেশি আয় করেছে এবং এখনও সফলভাবে চলছে। ছবির সাফল্যে খুশির জোয়ারে ভেসে গেছেন বলিউড অভিনেতা ববি দেওল।

এক সাক্ষাৎকারে ববি জানান, 'সাইয়ারা' দেখে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। ছবিটি তাঁকে আহানের শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয়। ববি বলেন, “আহান আমার চোখের সামনেই বড় হয়েছে। ছোটবেলায় সে স্পাইডার-ম্যানের পোশাক পরে মজা করত, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত… শুরু থেকেই ও খুব এনার্জেটিক ছিল।”

ববির মতে, আহানের চলচ্চিত্রে আত্মপ্রকাশ তাঁর নিজের সন্তানের প্রথম পদক্ষেপ দেখার মতোই অনুভূতি দিয়েছে। তিনি আরও জানান, 'সাইয়ারা' মুক্তির জন্য আহানকে টানা ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। ছবিটি পাওয়ার গল্পও নাকি কম রোমাঞ্চকর নয়।

ছবিটি নিয়ে ববির প্রশংসা—“এই গল্প আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। মোহিত সুরি অসাধারণ কাজ করেছেন। চিত্রনাট্য, সঙ্গীত, সবকিছুই নিখুঁত। আহান আর অনীত চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন।”

শুধু ববি দেওলই নন, আলিয়া ভাট, বিজয় ভার্মা, করণ জোহরের মতো তারকারাও 'সাইয়ারা'-তে আহান পান্ডে ও অনীত পান্ডার অভিনয়ের প্রশংসা করেছেন। ছবিটি দুই অভিনেতাকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে দিয়েছে।


```