Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'দম মারো দম' গানটা রিলিজ করতেই চাননি পরিচালক দেব আনন্দ, আশার কোন কথাতে শেষ মুহূর্তে রাজি হন?

বলিউডের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে তাঁর সুরেলা কণ্ঠে দশকের পর দশক শ্রোতাদের মুগ্ধ করেছেন। নবতিপর এই গায়িকার গাওয়া অসংখ্য আইকনিক গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘দম মারো দম’।

'দম মারো দম' গানটা রিলিজ করতেই চাননি পরিচালক দেব আনন্দ, আশার কোন কথাতে শেষ মুহূর্তে রাজি হন?

‘দম মারো দম’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 August 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে তাঁর সুরেলা কণ্ঠে দশকের পর দশক শ্রোতাদের মুগ্ধ করেছেন। নবতিপর এই গায়িকার গাওয়া অসংখ্য আইকনিক গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘দম মারো দম’। সম্প্রতি রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানিয়েছেন, কীভাবে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির জনপ্রিয় গান ‘দম মারো দম’ বাদ দিতে চেয়েছিলেন দেব আনন্দ।

আশার কথায়, “গানটি যখন তৈরি হচ্ছিল, তখন আমরা নেপালে ছিলাম। তখনই ছিল হিপি প্রজন্মের সময়। নেপালে অনেক হিপিকে দেখে পঞ্চম দা আনন্দ বক্সীকে গানটি লিখতে বলেন। রেকর্ডিংয়ের পর আমরা খুব খুশি হলেও ছবির ফাইনাল কাটে গানটি রাখা হয়নি। গানের কথা নিয়ে আপত্তিও ওঠে। পরে দেব আনন্দজি জানান, তিনি গানটি বাদ দেবেন, কারণ তিনি চাননি ‘দম মারো দম’ ও ‘হরে কৃষ্ণ হরে রাম’ শব্দ দু'টি একসঙ্গে আসুক।”

তবে আশা ভোঁসলে ছিলেন একেবারে দৃঢ়। তিনি দেব আনন্দকে বোঝান, “ইয়ে গানা বহুত চলনে ওয়ালা হ্যায়” (এই গানটি সুপারহিট হবে)। তাঁর আত্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়ে দেব আনন্দ শেষ পর্যন্ত গানটি রাখেন।

১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত হরে রাম হরে কৃষ্ণ চলচ্চিত্রে জিনাত আমানের উপর চিত্রিত হয় এই গান। রাহুল দেব বর্মণ সুর দেন, আর আনন্দ বক্সী লিখেছিলেন এর কথা। গানটি শুধু বলিউড নয়, ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায়। প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে এই গান, তৈরি হয়েছে একাধিক রিমিক্সও। পাঁচ দশক পেরিয়েও আজও ‘দম মারো দম’ সমান জনপ্রিয়।


```