Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আইপিএল না জিতলেও চাহালের প্রশংসায় পঞ্চমুখ মাহভাশ, বললেন, 'চোট পেয়েও পিছু হটেননি...'

আইপিএল ২০২৫ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের পর সবাই বিরাট কোহলির এবং দলের প্রশংসায় মেতে উঠেছে।

আইপিএল না জিতলেও চাহালের প্রশংসায় পঞ্চমুখ মাহভাশ, বললেন, 'চোট পেয়েও পিছু হটেননি...'

আরজে মাহভাশ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 June 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের পর সবাই বিরাট কোহলির এবং দলের প্রশংসায় মেতে উঠেছে। সেই সময়ই চাহালের প্রেমিকা আরজে মাহভাশ একটি পোস্ট করেছেন। তা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নজর কেড়েছে অনুরাগীদের।

তিনি লিখেছেন, “পাঞ্জাব কিংস শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল, যিনি খেলেছেন চোট নিয়ে। দ্বিতীয় ম্যাচে তার পাঁজরের হাড় ভেঙেছিল, হাতের আঙুলেও সমস্যা ছিল। এতকিছুর মাঝেও তিনি থেমে যাননি। আমরা তাকে ব্যথায় কাঁদতে দেখেছি, কিন্তু কখনও হাল ছাড়েননি। তার এই সাহস ও ক্রিকেটের প্রতি ভালবাসাকে স্যালুট।”

মাহভাশ আরও বলেছেন, “দল শেষ বল পর্যন্ত লড়াই করেছে। এই বছর এই দলের সঙ্গে থাকা আমার জন্য গর্বের বিষয়। ভাল খেলেছো সবাই। সবাইকে অভিনন্দন, আরসিবি ও তাদের সমর্থকদের জন্য। সবাই কঠোর পরিশ্রম করেছে। আইপিএল আমাদের জন্য যেন একটা উৎসব।”

এটি প্রথম নয়, আগে ২০১৫ সালে আইপিএলে আঙুল ভাঙা সত্ত্বেও চাহাল খেলেছিলেন এবং সেই বছর ২৩ উইকেট নিয়েছিলেন বলে তিনি ২০২০ সালে জানান।
 


```