Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

স্ত্রী সোহিনীর ছেলের চরিত্রেও অভিনয় করতে রাজি: সপ্তর্ষি

সোহিনীর প্রথম স্বামী ছিলেন গৌতম হালদার। তখনও সিনেমার জগতে আসেননি সোহিনী। নাটক করতেন বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও মা স্বাতীলেখা সেনগুপ্তর 'নান্দীকার'-এ। 

স্ত্রী সোহিনীর ছেলের চরিত্রেও অভিনয় করতে রাজি: সপ্তর্ষি

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 September 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে।'

প্রেম কী বয়স মানে? একদমই না। অসম বয়সের জুটি বিরল হলেও ঘটেছে বারবার। টলিপাড়ার তেমন এক চর্চায় থাকা জুটি হল সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। সোহিনীর থেকে সপ্তর্ষি অনেকটাই ছোট। এত বয়সের তফাতে প্রেম হয় দেখেই চমকে গিয়েছিল আমজনতা। কিন্তু শুধু প্রেম নয় বিয়ের পর তাঁরা এখন সুখী জুটি।

Sohini Sengupta and Saptarshi Maulik are celebrating their 11thanniversary  in Goa; See photos

সোহিনীর প্রথম স্বামী ছিলেন গৌতম হালদার। তখনও সিনেমার জগতে আসেননি সোহিনী। নাটক করতেন বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও মা স্বাতীলেখা সেনগুপ্তর 'নান্দীকার'-এ। এরপর অপর্ণা সেনের 'পারমিতার একদিন' ছবি থেকে শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান তিনি। বিশেষ ভাবে সক্ষম মেয়ে খুকুর চরিত্র করে অপর্ণার ছবি দিয়ে লাইমলাইটে চলে আসেন সোহিনী। তখন তিনি নাম লিখতেন সোহিনী হালদার। কিন্তু সোহিনীর সঙ্গে গৌতম হালদারের ডিভোর্স হয়ে যায় পরে। তিনি সেই থেকে হয়ে যান আবার সোহিনী সেনগুপ্ত।

সোহিনীর কাছে নাটক শিখতে শিখতেই সপ্তর্ষির সঙ্গে ভাল লাগা থেকে ভালবাসা। গড়ে ওঠে তাঁদের ভাল বাসা। কিন্তু এই অসম বিয়ে করে তাঁদের সমাজের অনেক ঘৃণা পেতে হয়েছিল। যদিও লোকের কথায় কান দেননি এই জুটি।

Sohini Sengupta and Saptarshi Maulik become victims of road rage, escape a  major accident - Times of India

লীনা গঙ্গোপাধ্যায়ের 'শ্রীময়ী' সিরিয়ালে ইন্দ্রাণী হালদারের ছোট ছেলে ডিঙ্কার চরিত্রে অভিনয় করে সপ্তর্ষি সবার মনে জায়গা করে নেন। এরপর একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি।

নিজের থেকে ১৫ বছরের বড় সোহিনীকে বিয়ে করে ৮ বছর ধরে সুখে সংসার করছেন এই টলি দম্পতি।

সোহিনী আর সপ্তর্ষির বয়সে ফারাক থাকায় অনেক সময় তাঁদের কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু সেসবকে উপেক্ষা করেও তাঁরা একসঙ্গে সুন্দর ভাবে বাঁচছেন। আগস্ট ২ তারিখ তাদের দাম্পত্য জীবন পা রেখেছে প্রায় ১২ তে।

তবে সোহিনী-সপ্তর্ষি একসঙ্গে পর্দায় স্ক্রিন শেয়ার
কখনও করেননি। লীনারই ভিন্ন ধারাবাহিকে কাজ করেছেন তাঁরা।

Saptarshi Maulik and Sohini Sengupta escape road accident in Kolkata

একবার এক সাক্ষাৎকারে সপ্তর্ষিকে প্রশ্ন করা হয়েছিল কখনও যদি একই ধারাবাহিকে স্ত্রী সোহিনীর ছেলের চরিত্র অভিনয় করতে হয় তাহলে তিনি কি করবেন? সেই সময় সপ্তর্ষি স্পষ্ট জবাব দিয়ে বলেন ‘‘কেন নয়? আমরা পেশাদার অভিনেতা। চরিত্রের প্রয়োজনে স্ত্রী’র ছেলের চরিত্রে অভিনয় করতেও রাজি। এসব নিয়ে আমাদের দু'জনের কোনও ট্যাবু নেই। খুব সহজেই করব।"

সে কী বয়সে অনেকখানি ছোট বর, এই সমালোচনার মিথ ভেঙেছেন বারবার সোহিনী। আসলে সোহিনী-সপ্তর্ষি দু'জনে বন্ধু বেশি। তাই তাঁদের জুটি টিকে রয়েছে।


```