অভিনেতা রাজপালকে ঘিরে আর্থিক মামলার জটিলতায় বড় স্বস্তির খবর এল আদালত থেকে। ৯ কোটি টাকার ঋণ ও চেক বাউন্স মামলায় জেলে যাওয়ার পর আপাতত তাঁকে ফের কারাগারে পাঠানো হচ্ছে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।
.jpeg.webp)
শেষ আপডেট: 18 March 2026 18:29
দ্য ওয়াল ওয়াল: ৯ কোটি টাকার ঋণ ও চেক বাউন্স সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়া অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)-কে এবার ফিরে যেতে হবে জেলে? এই প্রশ্ন অনেকদিন থেকেই ঘুরছিল সকলের মনে। তবে ১৮ মার্চ আপাতত স্বস্তির রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাঁকে ফের জেলে পাঠানো হবে না, কারণ তিনি ইতিমধ্যেই বকেয়া টাকার একটি বড় অংশ পরিশোধ করেছেন এবং নিয়ম মেনে আদালতে হাজিরা দিচ্ছেন।
অভিনেতা রাজপালকে ঘিরে আর্থিক মামলার জটিলতায় বড় স্বস্তির খবর এল আদালত থেকে। ৯ কোটি টাকার ঋণ ও চেক বাউন্স মামলায় জেলে যাওয়ার পর আপাতত তাঁকে ফের কারাগারে পাঠানো হচ্ছে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।
বুধবার আদালত জানায়, আগের অন্তর্বর্তীকালীন জামিনের রায় বহাল রাখা হচ্ছে এবং এই স্বস্তি বাড়ানো হয়েছে আগামী ১ এপ্রিল পর্যন্ত। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ স্পষ্ট জানায়, অভিনেতা পলাতক নন, নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন এবং বকেয়া টাকার একটি বড় অংশ ইতিমধ্যেই পরিশোধ করেছেন। সেই কারণেই এই মুহূর্তে তাঁকে জেলে পাঠানোর প্রয়োজন নেই বলে মত আদালতের।
এই মামলায় আগেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল রাজপালকে। তাঁকে ১ লক্ষ টাকার বন্ড জমা দেওয়ার পাশাপাশি এক জন জামিনদারও দিতে হয়। পাশাপাশি আদালতের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ১.৫ কোটি টাকা জমা করতে হবে। অভিযোগকারী সংস্থা এম/এস মুরলি প্রজেক্ট আদালতে জানায়, সংশ্লিষ্ট টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েছে, যার ভিত্তিতেই অভিনেতার জামিন মঞ্জুর হয়।
উল্লেখ্য, গত মাসে আদালত রাজপাল যাদবকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, তিনি অতীতে প্রায় ২০ বার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাই বারবার ছাড় দেওয়া যায় না—তিনি সেলিব্রিটি হলেও আইনের ঊর্ধ্বে নন।
সব মিলিয়ে, আপাতত বড়সড় স্বস্তি পেলেও আর্থিক দায় মেটানো ও আইনি প্রক্রিয়া মেনে চলাই এখন রাজপাল যাদব (Rajpal Yadav)-এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।