ইরান–ইজরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত। নিরাপত্তার কথা মাথায় রেখে প্যারিস ফ্যাশন উইকে যাচ্ছেন না দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাডুকোন
শেষ আপডেট: 12 March 2026 16:39
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির (Iran–Israel War) জেরে ভেস্তে গেল দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) প্যারিস সফর। ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতঁ-র (Louis Vuitton) ফল/উইন্টার শো-এ (Fall/Winter Show) যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ মুহূর্তে সফর বাতিল করলেন অভিনেত্রী।
১০ মার্চ প্যারিসে (Paris) আয়োজিত ওই শোতে উপস্থিত থাকার কথা ছিল দীপিকার। সূত্রের খবর, ৯ মার্চ প্যারিস পৌঁছনোর কথা ছিল। তবে ইরান–ইজরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে বিমান পরিষেবা (Flight Services) ব্যাহত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ফ্যাশন হাউসের সঙ্গে আলোচনা করে সফর বাতিলের সিদ্ধান্ত নেয় দীপিকার টিম।
২০২২ সাল থেকে লুই ভিতঁ-র (Louis Vuitton) গ্লোবাল অ্যাম্বাসাডর (Global Ambassador) হিসেবে কাজ করছেন অভিনেত্রী। সেই সূত্রেই প্যারিস ফ্যাশন উইকের (Paris Fashion Week) বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এখন প্রায় নিয়মিত।
গত বছর প্যারিস ফ্যাশন উইকে (Paris Fashion Week) র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ের বেশ কয়েকটি গ্ল্যামারাস ছবি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেছিলেন নিজে। ছবিগুলিতে দেখা যায়, প্যারিসের একটি ছাদের উপর দাঁড়িয়ে পোজ দিচ্ছেন দীপিকা। পেছনে স্পষ্ট দেখা যাচ্ছে আইফেল টাওয়ার (Eiffel Tower)।
সেই লুকেও নজর কেড়েছিলেন তিনি। পরনে ছিল বড়সড় শীতের জ্যাকেট (Oversized Winter Jacket) এবং কালো লেগিংস (Black Leggings)। সঙ্গে টুপি (Hat), কালো গ্লাভস (Black Gloves), কালো হিল (Black Heels) এবং রুবি লাল লিপস্টিক (Ruby-Red Lips) মিলিয়ে তৈরি হয়েছিল অনন্য স্টাইল স্টেটমেন্ট।
ছবিগুলির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “LVFW25।” সেই পোস্টে মন্তব্য করেছিলেন স্বামী রণবীর সিং (Ranveer Singh)। মজার ছলে তিনি লেখেন, “Lord have mercy on me,” সঙ্গে একটি ইমোজিও দেন।
এ ছাড়াও মন্তব্য করেছিলেন অরহান আওয়াত্রামানি (Orry) ও সোফি চৌধুরি (Sophie Choudhry)। অরহান লেখেন, “What’s that? A hat? A crazy funky junky hat,” এবং একাধিক ভালবাসার ইমোজি দেন। সোফি লেখেন, “Love।”
সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি জোরদার করেছেন দীপিকা। অস্কার মঞ্চে (Oscars) পুরস্কার উপস্থাপনা থেকে শুরু করে দুবাইয়ে কার্টিয়ারের (Cartier) সিলভার জুবিলি অনুষ্ঠান এবং আবুধাবিতে (Abu Dhabi) ফোর্বস ৩০/৫০ গ্লোবাল সামিটে (Forbes 30/50 Global Summit) অংশ নেওয়া— সব জায়গাতেই নজর কেড়েছেন নিজের মতো করে।
চলচ্চিত্রের কাজেও ব্যস্ততার শেষ নেই। শেষবার তাঁকে দেখা গিয়েছে মাল্টিস্টারার ‘সিংহম এগেন’ (Singham Again, 2024)-এ। গত বছর থেকেই শাহরুখ খান (Shah Rukh Khan)-এর নতুন ছবি ‘কিং’ (King)-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।