Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বানি অউর নয়না, ফিরসে...! বহু বছর পর প্রাক্তনকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন দীপিকা

বহু বছর পর প্রাক্তন রণবীর কাপুরকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন দীপিকা পাড়ুকোন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

বানি অউর নয়না, ফিরসে...! বহু বছর পর প্রাক্তনকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন দীপিকা

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 October 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: '...হঠাৎ দেখা
ভাবিনি সম্ভব হবে কোনও দিন'

বহু বছর পর দীপিকা আবারও মুখোমুখি 'প্রাক্তন' রণবীরের সঙ্গে।  একসময় বলিউডের 'টক অফ দ্য টাউন' ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম। যদিও সেই সম্পর্ক তিক্ততার সঙ্গে শেষ হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব তিক্ততা ভুলে এখন তাঁরা ব্যক্তিগত জীবনে বেশ ভালই আছেন সংসার আর কাজ নিয়ে।

দীপিকা বিয়ে করেছেন অভিনেতা রণবীর সিংকে, আর রণবীর কাপুরের জীবনসঙ্গী আলিয়া ভাট। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হন এই প্রাক্তন জুটি। তাঁদের উষ্ণ সাক্ষাৎকারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে ধূসর রঙের কো-অর্ড সেটে এয়ারপোর্টে পৌঁছান দীপিকা পাড়ুকোন। এর কিছুক্ষণ পরেই কালো পোশাকে বিমানবন্দরে আসেন রণবীর কাপুর। পাপারাৎজিদের পোজ দেওয়ার পরে, রণবীর গেটের দিকে হেঁটে যান।

 এরপর এয়ারপোর্টের গেট দিয়ে ভেতরে ঢোকার পর, ব্যাটারি গাড়িতে বসে থাকা দীপিকার দিকে তাকিয়ে হাত নাড়েন রণবীর। তিনি একই গাড়িতে ওঠেন এবং দুজনে একে-অপরকে জড়িয়ে ধরেন। একটি ক্লিপে দেখা যায়, দুজনকে পাশাপাশি বসে কথা বলতে। গন্তব্যে পৌঁছানোর পরে তাঁরা আরও একবার একে-অপরকে জড়িয়ে ধরেন। আলাদা হওয়ার আগে দ্রুত আলিঙ্গন সেরে দু'জনে নিজেদের গাড়ির দিকে হেঁটে যান।

'বাচনা এ হাসিনো' ছবিতে একসঙ্গে কাজ করার পরে প্রায় ২ বছর ডেট করেছিলেন দীপিকা ও রণবীর। বর্তমানে দীপিকা রণবীর সিংয়ের সঙ্গে বিবাহিত এবং তাঁদের কন্যা সন্তান দুয়া রয়েছে। অন্যদিকে, রণবীর কাপুর ২০২২ সালে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এবং তাঁদের মেয়ে রাহা।

সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও এই প্রাক্তন জুটি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' (২০১৩) এবং 'তামাশা' (২০১৫)-এর মতো সফল ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যা প্রমাণ করে ব্যক্তিগত সমস্যা তাঁদের পেশাগত জীবনে প্রভাব ফেলেনি।
 


```