Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অস্কার মঞ্চ মাতালেন দীপিকা, তাঁকে দেখে কী বললেন কঙ্গনা রানাউত

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে অস্কারজয়ী (Oscar) আরআরআর ছবির গান ‘নাটু নাটু’ কে সবার সামনে উপস্থিত করেন তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika padukone)। লুই ভিটনের ডিজাইন করা এক অপূর্ব সুন্দর কালো পোশাকে দেখা যায় অভিনেত্রী

অস্কার মঞ্চ মাতালেন দীপিকা, তাঁকে দেখে কী বললেন কঙ্গনা রানাউত

শেষ আপডেট: 13 March 2023 09:51

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে অস্কারজয়ী (Oscar) আরআরআর ছবির গান ‘নাটু নাটু’ কে সবার সামনে উপস্থিত করেন তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika padukone)। লুই ভিটনের ডিজাইন করা এক অপূর্ব সুন্দর কালো পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর কথা বলার ধরন এবং অত্যন্ত পারদর্শিতার সঙ্গে নিজের দেশকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত করা দেখে আর এক তারকা অভিনেত্রী কঙ্গনা (Kangana) রানাউত দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে পাডুকোন এসএস রাজামৌলির গান নাটু নাটুকে অস্কার মঞ্চে উপস্থাপিত করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। মঞ্চে এই গানের একটি জোরালো অনুষ্ঠানের পর সকলে দাঁড়িয়ে উঠে গানটির নির্মাতাদের প্রতি সম্মান জানান।

দীপিকার এহেন সঞ্চালনা দেখে রানাউত টুইট করে লেখেন, এত বড় বিশ্ব মঞ্চে নিজের দেশকে উপস্থাপিত করা কম পারদর্শিতার কাজ নয়। নিজের দেশের ভার কাঁধে তুলে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা দীপিকার দ্বারাই সম্ভব। তিনি আরও বলেন, দীপিকার এই সঞ্চালনা মনে রাখার মতো। বিশ্ব মঞ্চে দীপিকাকে দেখলে বোঝা যায় ভারতীয় মহিলারা সাহসী এবং সেরার সেরা।

দীপিকা পাডুকোনের পাশাপাশি অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন হ্যালি বেরি, জন ট্রভোলটা, হ্যারিসন ফোর্ড সহ অন্যান্য বিশিষ্ট তারকারা।

বিরাটের চোটে অশনি সংকেত, ফিল্ডিং করতে গিয়ে ফের পায়ে ক্র্যাম্প কিং কোহলির


```