Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনে আট ঘণ্টা কাজই যথেষ্ট, সুস্থ থাকলে তবে তো নিজের সেরাটা দিতে পারবেন: দীপিকা পাডুকোন

"দিনে আট ঘণ্টা কাজই যথেষ্ট!" — বলিউডে ওয়ার্ক কালচার নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন।

দিনে আট ঘণ্টা কাজই যথেষ্ট, সুস্থ থাকলে তবে তো নিজের সেরাটা দিতে পারবেন: দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 November 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: কাজের সময় থেকে শুরু করে পারিশ্রমিক, এই দাবিতে একাধিকবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। জানা যায়, পারিশ্রমিক ও কাজের সময়ের শর্ত পূরণ না হওয়ায় তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ছবি স্পিরিট এবং কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েল থেকে সরে এসেছেন। কল্কি ২৮৯৮ এডির ওটিটি ভার্সন থেকেও নাম বাদ গেছে নায়িকার। এবার সেই নিয়েই আবার মুখ খুললেন অভিনেত্রী।

'হার্পারস বাজার' (Harper’s Bazaar)-এর সঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, "কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমকে যেন স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়েছে। সেটা কোনওভাবেই যুক্তিযুক্ত নয়।"

দীপিকার বক্তব্য, "আমরা অতিরিক্ত কাজ করাকে স্বাভাবিক করে তুলেছি। আমরা বার্নআউট (মানসিক ক্লান্তি)-কে অঙ্গীকারের (Commitment) সঙ্গে গুলিয়ে ফেলি। মানবদেহ ও মনের জন্য দৈনিক আট ঘণ্টা কাজই যথেষ্ট। আপনি সুস্থ থাকলেই নিজের সেরাটা দিতে পারবেন। একজন মানসিকভাবে ক্লান্ত ব্যক্তিকে সিস্টেমে ফিরিয়ে এনে কারও কোনও লাভ হয় না।"

দীপিকা জানান, তাঁর নিজের অফিসে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার), দিনে আট ঘণ্টা কাজ করার নিয়ম রয়েছে। আর সেটাই স্বাভাবিক। এছাড়া মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিও দেওয়া হয়।

তিনি বলেন, "আমি মনে করি, নতুন মায়েদের কাজে ফেরার সময় তাঁদের সমর্থন করা দরকার। এটা এমন একটি বিষয়, যার ওপর আমি মনোযোগ দিতে চাই। কর্মক্ষেত্রে শিশুদের নিয়ে আসাকে আমাদের স্বাভাবিক করতে হবে।"

অভিনেত্রী মনে করেন, মাতৃত্ব তাঁর জীবনকে ১০০ শতাংশ বদলে দিয়েছে। "মায়েরা যখন বলেন, 'মা হলে বুঝবে', কথাটা সত্যি। এখন আমার মায়ের প্রতি আরও অনেক বেশি শ্রদ্ধা বেড়েছে। কাজ ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা খুব দরকার। কিন্তু তারমানে এটা হতে পারে না, যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যেতে হবে।"

চলতি বছর জুড়ে দীপিকা কর্মক্ষেত্রে আট ঘণ্টা কাজের সময়সীমা নিয়ে বারবার আওয়াজ তুলেছেন। এর আগে 'ব্রুট ইন্ডিয়া'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আট ঘণ্টার কাজের দাবি কোনোভাবেই 'অযৌক্তিক' নয়। তিনি আরও বলেন, বলিউডের বহু পুরুষ সুপারস্টার বহু বছর ধরে শুধুমাত্র আট ঘণ্টা কাজ করছেন এবং সে নিয়ে কোনো খবর হয় না। অথচ একজন নারী তারকা এই দাবি করলেই তা নিয়ে বিতর্ক হয়।

তবে, অভিনেতা বিক্রান্ত ম্যাসি, কাজল, সাইফ আলি খান, নেহা ধুপিয়া, মণি রত্নম এবং পঙ্কজ ত্রিপাঠির মতো বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব দীপিকার আট ঘণ্টার কাজের সময়সীমার এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।


```